আইজিপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
-
নিউজ প্রকাশের তারিখ :
Oct 6, 2026 ইং
-
পঠিত: ১২ বার
উৎফল বড়ুয়া ::::
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির, বিপিএম-এর সাথে বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাসের Chargé d'affaires ad interim ও Minister Counsellor এবং Deputy Chief of Mission (DCM) ড. লিউ ইউইন (Dr. Liu Yuyin)-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ পুলিশ ও চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, বিশেষ করে সাইবার অপরাধ মোকাবিলা, তথ্য বিনিময় এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে চীনা প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের সাইবার অপরাধ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে সাইবার অপরাধসংক্রান্ত প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া টেলিকমভিত্তিক প্রতারণাসহ উদীয়মান সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ ও চীনের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। ভবিষ্যতে সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ ও চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা আরও জোরদার এবং প্রশিক্ষণ ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দীর্ঘমেয়াদি সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স