ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 21, 2026 ইং
  • পঠিত: ১০২ বার
Overlay/Verification
উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট ::::
বিএনপির যুগ্ম মহাসচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে দৃঢ়ভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। আগামী দিনে তিনি আরও দৃঢ়তার সঙ্গে দেশের সব চ্যালেঞ্জ মোকাবিলা করবেন এবং এমন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবেন, যেখানে দেশের মানুষ ভালো থাকবে, অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এ জন্য মহান আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহ মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পলাতক কিছু সন্ত্রাসী গোষ্ঠী দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে। তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। আওয়ামী লীগ এখন একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তাদের কীভাবে মোকাবিলা করতে হয়, তা এ দেশের মানুষ জানে, সরকারও জানে। দেশের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া করতে এখানে সমবেত হয়েছি। কিন্তু দুঃখজনকভাবে একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের পলাতক সন্ত্রাসীরা সিলেটে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। গত রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গেটে কাপড়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে। সাহস থাকলে এসব সন্ত্রাসী সামনে এসে কথা বলুক। চোরের মতো রাতের অন্ধকারে এ ধরনের কর্মকাণ্ড করে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা বরদাশত করা হবে না। রাজনৈতিকভাবে এসব অপতৎপরতার মোকাবিলা করা হবে। সিসিক প্রশাসক আরও বলেন, বিএনপির উপজেলা, ইউনিয়ন, মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সতর্ক রয়েছেন। গত দুই দিন ধরে সিলেট মহানগরী ও বিভিন্ন উপজেলায় নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কোথাও কোনো বিশৃঙ্খলাকারীর সন্ধান পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হবে। আমরা নিজেরা আইন হাতে তুলে নেব না। তবে আমাদের ভদ্র আচরণকে কেউ দুর্বলতা মনে করলে তার জবাব দিতে বিএনপি অতীতেও প্রস্তুত ছিল, ভবিষ্যতেও থাকবে। তিনি নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য বজায় রেখে সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করার আহ্বান জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।                     
                

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর • চট্টগ্রামে ‘উৎসবে’র দু’টি আউটলেটের ১২ হাজারের বেশি পণ্য পাওয়া যাবে ফুডপ্যান্ডায় • একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় • ১৮ পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, শিকলবাহায় হামলায় নারীসহ আহত ৭ • রেস্টুরেন্টে ভাত খেতে গিয়ে বিপত্তি, পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি • মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত • চট্টগ্রামের শাকপুরায় বর্ণাঢ্য আয়োজনে মহিয়সী নারী মনিবালা বড়ুয়ার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন • মরহুম নাজিম উদ্দীনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ • প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির • বৃষ্টিভেজা বিকেলে জার্সি উন্মোচন ও প্রীতি ম্যাচ, বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের আয়োজন • এসআই পদে পদোন্নতি পেলেন সূবর্ণা সুত্রধর • চট্টগ্রামে ‘উৎসবে’র দু’টি আউটলেটের ১২ হাজারের বেশি পণ্য পাওয়া যাবে ফুডপ্যান্ডায় • একটি শিক্ষাবর্ষের অর্জিত জ্ঞান, মেধা ও অধ্যবসায় মূল্যায়নের গুরুত্বপূর্ণ সময় • ১৮ পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, শিকলবাহায় হামলায় নারীসহ আহত ৭ • রেস্টুরেন্টে ভাত খেতে গিয়ে বিপত্তি, পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি • মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত • চট্টগ্রামের শাকপুরায় বর্ণাঢ্য আয়োজনে মহিয়সী নারী মনিবালা বড়ুয়ার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন •