ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

রেস্টুরেন্টে ভাত খেতে গিয়ে বিপত্তি, পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 18, 2026 ইং
  • পঠিত: ১১৭ বার
Overlay/Verification
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে জেলা পুলিশ লাইন্সের সামনে পিকআপ ভ্যান রেখে রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিলেন পুলিশের সদস্যরা। খাবার শেষে ফিরে এসে দেখেন, ঘটনাস্থলে নেই পুলিশের ব্যবহৃত পিকআপটি। পরে সিসিটিভি ফুটেজে এক অজ্ঞাত ব্যক্তিকে গাড়িতে উঠে সেটি চালিয়ে নিয়ে যেতে দেখা যায়। তবে ঘটনার প্রায় তিন ঘণ্টা পর কর্ণফুলী উপজেলার ফকিন্নীর হাট এলাকা থেকে পিকআপটি উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী উপজেলার ফকিন্নীর হাট এলাকা থেকে পিকআপটি উদ্ধার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, হালিশহর থানার টহল টিমের সদস্যরা একটি পুরোনো সিঙ্গেল কেবিন পিকআপ ভ্যান নিয়ে দায়িত্ব পালন করছিলেন। দুপুরে তারা আগ্রাবাদ এক্সেস রোডে জেলা পুলিশ লাইন্সের সামনে গাড়িটি রেখে পাশের একটি রেস্টুরেন্টে খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে গাড়িটি দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।


পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানতে পারে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পিকআপটির কাছে গিয়ে সেটিতে উঠে দ্রুত চালিয়ে নিয়ে যায়। এরপর নগর ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান ও তল্লাশি শুরু করে।


নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, হালিশহর থানার টহল টিমের ব্যবহৃত একটি পুরোনো পিকআপ ভ্যান জেলা পুলিশ লাইন্সের সামনে পার্কিং করে রেখে সদস্যরা খাবার খেতে যান। পরে ফিরে এসে গাড়িটি সেখানে দেখতে পাননি। বিষয়টি জানার পর পুলিশ তৎপরতা শুরু করে।


তিনি জানান, পুলিশের অভিযান ও তৎপরতার একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিন্নীর হাট এলাকা থেকে পিকআপটি উদ্ধার করা হয়।


কর্ণফুলী থানার ওসি নূর আহমদ বলেন, হালিশহর এলাকা থেকে পুলিশের একটি গাড়ি চুরি হওয়ার পর সেটি কর্ণফুলীর ফকিন্নীর হাট এলাকায় পাওয়া গেছে। গাড়িটি উদ্দার করে হলিশহর থানার ওসি কাছে হস্তান্তর করা হয়েছে।


পিকআপটি কীভাবে ফকিন্নীর হাটে নেওয়া হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।                     


নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
১৮ পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, শিকলবাহায় হামলায় নারীসহ আহত ৭ • রেস্টুরেন্টে ভাত খেতে গিয়ে বিপত্তি, পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি • মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত • চট্টগ্রামের শাকপুরায় বর্ণাঢ্য আয়োজনে মহিয়সী নারী মনিবালা বড়ুয়ার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন • মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে • সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা • সিলেটের শিক্ষার মানোন্নয়নে গুণগত পরিবর্তন আনতে হবে: বাণিজ্যমন্ত্রী • মাদক ও অনলাইন জুয়ার মামলা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী • সিলেট বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানে সিউক এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী • ৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানির সিইও হঠাৎ পদত্যাগ, কারণ জানলে অবাক হবেন • ১৮ পরিবারের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, শিকলবাহায় হামলায় নারীসহ আহত ৭ • রেস্টুরেন্টে ভাত খেতে গিয়ে বিপত্তি, পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি • মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত • চট্টগ্রামের শাকপুরায় বর্ণাঢ্য আয়োজনে মহিয়সী নারী মনিবালা বড়ুয়ার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন • মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে • সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা • সিলেটের শিক্ষার মানোন্নয়নে গুণগত পরিবর্তন আনতে হবে: বাণিজ্যমন্ত্রী • মাদক ও অনলাইন জুয়ার মামলা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী • সিলেট বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানে সিউক এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী • ৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানির সিইও হঠাৎ পদত্যাগ, কারণ জানলে অবাক হবেন •