এই দুই আউটলেট থেকে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের পাশাপাশি তাজা শাকসবজি ও ফল, মাংস, মাছ, দুগ্ধজাত পণ্য, ডিম, রান্নার প্রয়োজনীয় সামগ্রী এবং হিমায়িত খাবার অর্ডার করা যাবে। এছাড়া বেকারিপণ্য, ব্যক্তিগত পরিচর্যার সামগ্রী, প্রসাধনী, ইলেকট্রনিকস, স্টেশনারি, খেলনা এবং লাইফস্টাইল-সংক্রান্ত উপহারসামগ্রীও কিনতে পারবেন ক্রেতারা।
ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার প্রসঙ্গে উৎসবের চেয়ারম্যান মাইনুল ইসলাম সোহেল বলেন, “ফুডপ্যান্ডার সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। এর ফলে ক্রেতাদের কেনাকাটা হবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক। একই সঙ্গে আরও বেশি ক্রেতাকে আমাদের সেবার আওতায় নিয়ে আসা এবং প্রয়োজনীয় পণ্য তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। ব্যবসার পরিসর বাড়ানোর পাশাপাশি একটি শক্তিশালী ও সফল অংশীদারিত্ব গড়ে তুলতে আমরা একসাথে কাজ করতে চাই।”
ফুডপ্যান্ডা বাংলাদেশের কুইক কমার্স (কিউ-কমার্স) এর ডিরেক্টর মোহাম্মদ তাবরেজ খান বলেন, “চট্টগ্রাম ফুডপ্যান্ডার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। এখানে আমাদের সেবার চাহিদা ধারাবাহিকভাবে বাড়ছে। দৈনন্দিন কেনাকাটার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে চট্টগ্রাম নগরবাসীর কাছে প্রয়োজনীয় পণ্য সহজে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। উৎসবের সঙ্গে এই অংশীদারত্বের ফলে আমাদের সেবার পরিধি বাড়বে, স্থানীয় ব্যবসায়ীরা উপকৃত হবেন এবং চট্টগ্রামের বাসিন্দারা আরও নির্ভরযোগ্য সেবা পাবেন।”
দৈনিক ইনফো বাংলা