ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

সুইডেনে স্কুলে গুলিতে আহত ৫

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৩৫১ বার
Overlay/Verification
এক বিবৃতিতে সুইডিশ পুলিশ বলেছে, ‘‘এই ঘটনাকে বর্তমানে হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ এবং অস্ত্র অপরাধ হিসাবে দেখা হচ্ছে।’’ তবে গুলিতে যে পাঁচজন জখম হয়েছেন, তাদের আঘাতের মাত্রা সম্পর্কে পরিষ্কার হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী স্টকহোম থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো এলাকার রিসবার্গস্কা স্কুলে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে নিস্ক্রিয় করার চেষ্টা করেছে। তবে গোলাগুলিতে পুলিশের কোনও কর্মকর্তা হতাহত হননি। স্থানীয় উদ্ধার পরিষেবা সংস্থার একজন মুখপাত্র বলেছেন, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, উদ্ধারকারী কর্মী ও পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। ওরেব্রো অঞ্চলের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, আমরা চারজন আহত ব্যক্তিকে পেয়েছি। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। আহতদের ওরেব্রো বিশ্ববিদ্যালয় হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। পুলিশ বলেছে, হামলাকারীর লক্ষ্যবস্তু হওয়া স্কুলটির শিক্ষার্থীদের কক্ষে রাখা হয়েছে। আশপাশের অন্যান্য স্কুলের শিক্ষার্থীদেরও নিরাপত্তা স্বার্থে ভবনের ভেতরে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। সুইডেনের বিচারবিষয়ক মন্ত্রী গুনার স্ট্রোমার বলেছেন, ওরেব্রোতে সহিংস হামলার ঘটনাটি অত্যন্ত ভয়াবহ। সরকার পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করছে এবং পরিস্থিতির দিকে নজর রাখছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স