সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন
-
নিউজ প্রকাশের তারিখ :
Sep 10, 2026 ইং
-
পঠিত: ১০ বার
মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পিবার ১০ সেপ্টেম্বর আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন তাসলিমা চ্যারিটি ফান্ডের চেয়ারম্যান ও উপশহর হাই স্কুল কমিটির সদস্য উপদেষ্টা উমেদ খান, পিপলস চ্যারিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি রাহাদ খান, বারাকাহ ব্লাড সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হাফিজ মো. আবিদ হোসেন খান, খানুয়া মানব কল্যাণ ব্লাড সংস্থার প্রতিষ্ঠাতা শাহান আহমেদ, স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক আকরাম খান বাপ্পী এবং সামাজিক ও মানবিক কর্মী সাইয়ান আহমেদ চৌধুরী।
এছাড়া পিপলস চ্যারিটির সদস্য সাইফ খান মাহদী, জামিল আহমেদ, সাইফুল আলম নিপু, ইসতিয়াক আহমেদ রাহী, মুস্তফা আহমেদ, সাফি চৌধুরী, সাকিব আহমেদ ও সাবিত রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে কর্মসূচি সফল করতে সহযোগিতা করেন।
আয়োজকরা জানান, মানুষের জরুরি প্রয়োজনে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যতে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করাই এ ধরনের কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজের মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে পিপলস চ্যারিটি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আয়োজকরা আরও বলেন, সকলের আন্তরিক উপস্থিতি, সহযোগিতা ও উৎসাহের কারণেই ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং সফলভাবে সম্পন্ন হয়েছে। মানবতার কল্যাণে এ ধরনের ছোট ছোট উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহৎ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অনুপ্রেরণা হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স