ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

‘সব মানুষের সমঅধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব’—কর্ণফুলীতে এমপি নিজাম

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং
  • পঠিত: ২৩ বার
Overlay/Verification
‎“ধর্ম যার যার, রাষ্ট্র সবার। দেশের সব মানুষের সমঅধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা সেই কাজটিই করে যাচ্ছি।” —এমন বক্তব্য দিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ সরওয়ার জামাল নিজাম। ‎ ‎শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের জামালপাড়ার একটি পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। সোমবার (১৯ অক্টোবর) রাতে পূজামণ্ডপে গিয়ে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন। ‎ ‎প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জামাল নিজাম বলেন, সারা দেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের অগ্রাধিকার দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের প্রতিটি নাগরিক যেন সমান অধিকার নিয়ে বসবাস করতে পারেন, সে লক্ষ্যে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। ‎ ‎অনুষ্ঠানে কর্ণফুলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজীব শীল সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিদুয়ানুল ইসলাম। ‎ ‎এ সময় উপস্থিত ছিলেন তরুণ রাজনীতিবিদ সাহওয়াজ জামাল নিজাম সনি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাজী ওসমান, সংসদ সদস্যের একান্ত সচিব আখতার নবী, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ফারুকী ফয়সাল, শিকলবাহা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ সোলায়মান দোভাষী, বিএনপি নেতা এস এম হারুন অর রশিদ, এম. মঈন উদ্দিন ও সাখাওয়াত হোসেন। ‎ ‎এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি নুরুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম মোরশেদসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ‎ ‎শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কর্ণফুলীর বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি এবং সব সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার বার্তা তুলে ধরা হয়।

নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
চরপাথরঘাটায় নির্বাচনী প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জামায়াত প্রার্থীর • ‘সব মানুষের সমঅধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব’—কর্ণফুলীতে এমপি নিজাম • বৈরাগ ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই • ‘এমপি-পিএসের সুপারিশে নয়, নীতিমালা মেনেই নিয়োগ’—দাবি খাজা ট্রেডার্সের • রাউজানে রাস বিহারী ধাম মন্দিরে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের বস্ত্র ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ • সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক • রাঙ্গুনিয়ার বেতাগীতে ১০ পূজামণ্ডপে হুমাম কাদের চৌধুরী ও প্রবাসী নেতা ইসহাকের অর্থ বিতরণ • কর্ণফুলীতে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, অসহায়দের পাশে সরওয়ার জামাল নিজাম • ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা -সিসিক প্রশাসক • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ভৈষজ্য সংঘদান, মেডিটেশন ও স্মরণ সভা সম্পন্ন • চরপাথরঘাটায় নির্বাচনী প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জামায়াত প্রার্থীর • ‘সব মানুষের সমঅধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব’—কর্ণফুলীতে এমপি নিজাম • বৈরাগ ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই • ‘এমপি-পিএসের সুপারিশে নয়, নীতিমালা মেনেই নিয়োগ’—দাবি খাজা ট্রেডার্সের • রাউজানে রাস বিহারী ধাম মন্দিরে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের বস্ত্র ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ • সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক • রাঙ্গুনিয়ার বেতাগীতে ১০ পূজামণ্ডপে হুমাম কাদের চৌধুরী ও প্রবাসী নেতা ইসহাকের অর্থ বিতরণ • কর্ণফুলীতে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, অসহায়দের পাশে সরওয়ার জামাল নিজাম • ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা -সিসিক প্রশাসক • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ভৈষজ্য সংঘদান, মেডিটেশন ও স্মরণ সভা সম্পন্ন •