ফরহাদুল ইসলাম, আনোয়ারা:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় আনোয়ারায় দোয়া, মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার মালঘর আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় আনোয়ারা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সরওয়ার হোসেন, জাগির আহমদ, দিল মুহাম্মদ মনজু, ওমান বিএনপির সহ-সভাপতি নেচার উদ্দিন সিআইপি, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোজাম্মেল, আবুল কাশেম, রফিক ডিলার, মইয়ুম চৌধুরী ছোটন, মোস্তাক, আক্তারুজ্জামান, বিএনপি নেতা নিজাম উদ্দিন, আমিন, বাবুল সও, মুসা মেম্বার, সোলাইমান, আরিফ মিয়া, সিরাজ ও শফি।
যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আমিন, আলম, এনাম, শোয়েব, হোসেন, আরিফ, সাগর, এরফানুর রশীদ, রিদোয়ান, সাইফু, সুমন, জাহেদ সুমন, একরাম, সাঈদ আরিফ, শাহেদ, নবী হোসেন, হাবীব ও দিদার।
স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. হাসান, সদস্য এরশাদ ও নাছির।
ছাত্রদল নেতাদের মধ্যে ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইসমাইল বিন মনির, সদস্য জুয়েল, শফিউল আলম চৌধুরী, আরফাত, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ইমরান, সিনিয়র যুগ্ম-সম্পাদক মাহিম, ছাত্রদল নেতা অনিক, বোরহান, রকিব, শহিদ, সাকিব, সরওয়ার, আলমগীর, জিয়া, শাওন ও হোসেনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়।