এসএমপি'র উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
-
নিউজ প্রকাশের তারিখ :
Jul 28, 2026 ইং
-
পঠিত: ১৫২ বার
'সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজনে মহানগরবাসীর জন্য একটি মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে মাসব্যাপী মাদকবিরোধী র্যালি ও সমাবেশ কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার ২৭ জুলাই নগরীর কোতোয়ালী মডেল থানাধীন ১৩নং ওয়ার্ড এর কাজীর বাজার এলাকায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সর্বস্তরের জনগণ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর এবং জাতীয় উন্নয়নেও বাধা সৃষ্টি করে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজকে একযোগে তরুণদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং নিয়মিত মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।
তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা শুধু আইন প্রয়োগকারী সংস্থার নয়, বরং সবার দায়িত্ব। মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ জরুরি। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স