ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কর্ণফুলীতে আলোচনা সভা, র‍্যালি ও চারা বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
  • পঠিত: ৪৭৬ বার
Overlay/Verification

প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন দপ্তর।
সোমবার (৬ জুলাই) সকালে কর্ণফুলী উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তবে মুষলধারে বৃষ্টির কারণে পূর্বনির্ধারিত র‍্যালি উপজেলা প্রাঙ্গণেই সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়। একই সঙ্গে উপস্থিত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিদুয়ানুল ইসলাম। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইসহাক।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিদুয়ানুল ইসলাম বলেন, "উপজেলা প্রশাসনের প্রতিটি দপ্তর জনগণের সেবা নিশ্চিত করার জন্য কাজ করে। সাধারণ মানুষকে জানতে হবে কোন দপ্তর কী ধরনের সেবা প্রদান করে। তাই সবাই উপজেলা কার্যালয়ে এসে নিজ নিজ প্রয়োজনীয় সেবা সম্পর্কে জানুন। আমরা আপনাদের সেবা করতে এসেছি, পদ-পদবী উপভোগ করতে নয়।"
তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে পল্লী উন্নয়ন বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি ছাড়া টেকসই পল্লী উন্নয়ন সম্ভব নয়।
আলোচনা সভায় পল্লী উন্নয়নের বিভিন্ন কার্যক্রম, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সমবায় কার্যক্রম সম্প্রসারণ এবং সরকারি সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাকিবুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আলিম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহান উদ্দিন। তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরার পাশাপাশি গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সরকারি বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
এছাড়া অনুষ্ঠানে সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংবাদকর্মীরাও বক্তব্য দেন। বক্তারা পল্লী উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি-বেসরকারি সকল পর্যায়ের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিতদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে কর্ণফুলীতে এবারই প্রথম এ ধরনের আনুষ্ঠানিক কর্মসূচি পালিত হয়েছে। ভবিষ্যতেও দিবসটিকে আরও ব্যাপক পরিসরে উদযাপনের উদ্যোগ নেওয়া হবে বলে তারা আশা প্রকাশ করেন।


নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
বিশ্ব আলোকচিত্র দিবসে বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের র‍্যালি সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কিছু নেই, সবাই এই শহরের বাসিন্দা: সিসিক প্রশাসক রাউজানের প্রাণীসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে খামারীদের সংবাদ সম্মেলন স্বস্তিকা সারথী ধরের বিস্ময়কর সাফল্য: গণিতে বিশ্বসেরা ১০০ নম্বর, ও-লেভেলে ৭ বিষয়ে A-Star পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ আনোয়ারায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড দেশনেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আনোয়ারায় মিলাদ ও এতিমদের পোশাক বিতরণ সিলেটের বিশ্বনাথে 'জাতীয় মৎস্য পক্ষে'র শুভ উদ্বোধন করলেন এমপি লুনা যথাযোগ্য মর্যাদায় সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন বিশ্ব আলোকচিত্র দিবসে বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের র‍্যালি সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কিছু নেই, সবাই এই শহরের বাসিন্দা: সিসিক প্রশাসক রাউজানের প্রাণীসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে খামারীদের সংবাদ সম্মেলন স্বস্তিকা সারথী ধরের বিস্ময়কর সাফল্য: গণিতে বিশ্বসেরা ১০০ নম্বর, ও-লেভেলে ৭ বিষয়ে A-Star পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ আনোয়ারায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড দেশনেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আনোয়ারায় মিলাদ ও এতিমদের পোশাক বিতরণ সিলেটের বিশ্বনাথে 'জাতীয় মৎস্য পক্ষে'র শুভ উদ্বোধন করলেন এমপি লুনা যথাযোগ্য মর্যাদায় সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন