ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে সিলেট জেলা বিএনপির আনন্দ মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026 ইং
  • পঠিত: ১৪৬ বার
Overlay/Verification

প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ‘উন্নয়নমুখী, জনবান্ধব ও দূরদর্শী’ আখ্যায়িত করে সিলেটে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা বিএনপি।শুক্রবার (১২ জুন) দুপুরে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এমপি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট দিয়েছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে অনুমোদিত এই বাজেটের মূল দর্শন হলো জনগণের কল্যাণ, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধি। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা একটি বৈষম্যহীন ও আধুনিক রাষ্ট্র নির্মাণের সুস্পষ্ট রূপরেখা।সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী লড়াই এবং ২০২৪ সালের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করে। এটি বর্তমান সরকারের প্রথম বাজেট। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেটের মূল লক্ষ্য হলো বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।সমাবেশে বক্তারা বাজেটের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে বলেন, সাড়ে ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষায় মূল্যস্ফীতি ৭-৮ শতাংশের মধ্যে রাখার প্রত্যয় এই বাজেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় চাল, ডাল, মাছ, মাংস, চিনি, লবণ, তেল ও মসলাসহ প্রায় প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানান তারা।বক্তারা আশা প্রকাশ করেন, অতীতের মতো বাজেট ঘোষণার পর দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেটের দৌরাত্ম্য এবার থাকবে না।বক্তব্যে বাজেট উপস্থাপনায় সিলেট অঞ্চলের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে বলা হয়, ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত দেশের ৫৫টি বাজেটের মধ্যে সিলেট বিভাগ থেকে সবচেয়ে বেশি ৩০টি বাজেট সংসদে পেশ করা হয়েছে। যার মধ্যে সাবেক সফল অর্থমন্ত্রী এম সাইফুর রহমান একাই ১২টি বাজেট পেশ করে ইতিহাস গড়েছেন।জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি শাহজামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দিন লস্কর; উপদেষ্টা কামরুল হাসান শাহীন; যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, আবুল কাশেম, আব্দুল আহাদ খান জামাল, শাকিল মোর্শেদ, জসিম উদ্দিন; সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সাহিদুল হক সুহেল, মাহবুব আলম, অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, ড. নাজিম উদ্দিন, সুমেল আহমদ চৌধুরী, রায়হান এইচ খাঁন, আশরাফুল আলম বাহার, জুবের আহমেদ ও আব্দুল মুতাকাব্বির সাকি প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো।
ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে চুয়েটে শিক্ষার্থীর মৃত্যু সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনু এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি-জয়নাল, সম্পাদক-হাবীব ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে চুয়েটে শিক্ষার্থীর মৃত্যু সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনু এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি-জয়নাল, সম্পাদক-হাবীব