ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026 ইং
  • পঠিত: ৭ বার
Overlay/Verification

বিশ্বনাথ প্রতিনিধি::::সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছেন সরকার। এক্ষেত্রে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও মনোযোগী হয়ে শিক্ষার্থীদের পাঠদান সুনিশ্চিত এবং অভিভাবকদেরকে সচেতন হতে হবে। কারণ বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা সুযোগ পেলেই চলে যাচ্ছেন বিদেশে, এতে করে দেশে বৃদ্ধি পাচ্ছে মেধা পাচার। দেশের উন্নয়নের জন্য মেধাবীদেরকে দেশেই কাজে লাগাতে হবে, আর ওই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন সরকার। এজন্য শিক্ষার্থীদেরকেও নিজেদের অন্তরে দেশপ্রেমকে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করতে এগিয়ে আসতে হবে।

তিনি শুক্রবার (১২ জুন) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে একলিমিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করে দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে রাম সুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়।

বিশ্বনাথে নব-নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া।

৮এর পূর্বে শুক্রবার সকালে ওসমানীনগর উপজেলায় একই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা। এসময় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স