ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে হযরত শাহজালাল-শাহপরান দরগাহর দানবক্সে তালা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2026 ইং
  • পঠিত: ১৩৯ বার
Overlay/Verification

সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) দরগাহর দানবাক্সে তালা দেওয়া হচ্ছে। মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে এ তালা দেওয়া হয়। শাহজালাল (রহ.) মাজারের মোতোয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান জানান, এক মাসের আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষার জন্য ওয়াক্‌ফ এস্টেটকে দানবাক্সে তালা দিতে বলা হয়েছে। জেলা প্রশাসন থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।তিনি বলেন, ‘দরগাহর হিসাবে অস্বচ্ছতার কী আছে আমি বুঝি না। এখানে ফিক্সড ইনকাম নাই। এখানে অনেক মানুষ আসে। যে যাই দিয়ে থাকে অন্যখানেও চলে যাচ্ছে। এজন্য তো আমরা দায়ী নই। এখানে মাদ্রাসা, মসজিদ, দরগাহ তিনটি ভাগে মানুষজন দান খয়রাত করে যাচ্ছে। আমরা জোর করে নিচ্ছি না। মানত করে গবাদিপশুও দিয়ে যাচ্ছে আমরা কিছু বিক্রি করি। কিছু তারা শিরনি করে। আমাদেরকে দান করে। এখানে অস্বচ্ছতার কী আছে?’মোতোয়াল্লি আরও বলেন, ‘ব্রিটিশ সরকারও চেয়েছিল দরগাহ নিয়ে নিতে। কিন্তু পারে নি। সবই আল্লাহর হুকুম।’প্রশাসনের এই উদ্যোগে বিস্মিত হয়েছেন মাজার কর্তৃপক্ষ। শাহজালাল (রহ.) মাজারের মোতোয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান বলেন, প্রশাসন কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে তারা স্পষ্ট ধারণা পাননি। সভায় অংশগ্রহণের জন্যও পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। আমাদের কথাও শোনতে রাজি হননি জেলা প্রশাসক। আমরা এটা কিভাবে পেলাম এটাও শোনতে রাজি নন। আমাদের একটা কোর্টের রায় আছে। একটা মামলাও চলমান আছে। কিন্তু তিনি আমাদেরকে কথা বলারও সুযোগ দেন নি। আমরা অসহায় হয়ে বসে আছি।তিনি বলেন, ‘আমাদের হিসাবপত্র রয়েছে, তবে সেগুলো উপস্থাপনের জন্য পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পাইনি। তাই কিছু বিষয়ে অসঙ্গতি বা অসম্পূর্ণতা থাকতে পারে। তবে আয়-ব্যয় ব্যবস্থাপনা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে এমনকি বিদেশ থেকেও অসংখ্য মানুষ সিলেটের শাহজালাল (রহ.) দরগাহে আসেন। কেউ প্রার্থনা করতে, কেউ মানত পূরণ করতে এবং কেউবা মানসিক শান্তির আশায় দান করেন অর্থ, স্বর্ণালঙ্কার, গবাদিপশুসহ নানা মূল্যবান সামগ্রী।পরিকল্পনা কমিশনের নির্দেশনার পর সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সিটি করপোরেশন, ওয়াক্‌ফ এস্টেট, ইসলামিক ফাউন্ডেশন এবং মাজার ও মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিনিধিরা অংশ নেন।সভায় দরগাহর আয়-ব্যয়ের হিসাব ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, নিয়মিত অডিট এবং নির্দিষ্ট নীতিমালার আওতায় ব্যবস্থাপনার বিষয়েও মতামত দেওয়া হয়। কর্তৃপক্ষের দেওয়া পূর্ববর্তী হিসাবকে আংশিক অস্বচ্ছ হিসেবে উল্লেখ করে আরও স্বচ্ছ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হয়।সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক মাস জেলা প্রশাসন ও ওয়াক্‌ফ এস্টেটের সমন্বয়ে দরগাহর আয়-ব্যয়ের হিসাব যৌথভাবে যাচাই করা হবে। এ সময় দানের উৎস, ব্যয়ের খাত এবং প্রশাসনিক ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ পর্যালোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো।
ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে চুয়েটে শিক্ষার্থীর মৃত্যু সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনু এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি-জয়নাল, সম্পাদক-হাবীব ফুটবল খেলা শেষে পুকুরে গোসলে নেমে চুয়েটে শিক্ষার্থীর মৃত্যু সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনু এতিমখানার গা ঘেঁষে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড, ১২০ শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের শুভ উদ্বোধন: বিনিয়োগের গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন অর্থমন্ত্রী সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার মশিউর রহমান ইউএইতে বাংলাদেশি প্রবাসীদের আকস্মিক ভিসা বাতিল, যা বলছে বাংলাদেশ দূতাবাস শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কর্ণফুলীতে ডেঙ্গুর প্রকোপ: ২০ রোগী শনাক্ত, এলাকা ঘোষণা ডেঙ্গু জোন রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি-জয়নাল, সম্পাদক-হাবীব