ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

কর্ণফুলীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ৩২ লাখ মিটার জাল ধ্বংস

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2026 ইং
  • পঠিত: ৩০৮ বার
Overlay/Verification
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। কোস্ট গার্ড, নৌবাহিনী এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের ৩২ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়, যা পরে বিনষ্ট করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় অবস্থিত সী হার্ট ফ্যাক্টরিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে যৌথ বাহিনীর সদস্যরা ফ্যাক্টরির ভেতরে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল মজুদের প্রমাণ পান। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অবৈধ ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এরপর জব্দকৃত জালগুলো কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, এসব নিষিদ্ধ জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করা হলে সামুদ্রিক ও নদীর জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে। বিশেষ করে ডিমওয়ালা মাছ ও ছোট প্রজাতির মাছ নিধনের ফলে ভবিষ্যতে মৎস্য উৎপাদনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে। তাই এ ধরনের জাল ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “দেশের মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ড সবসময় সক্রিয় রয়েছে। অবৈধ জাল উৎপাদন, মজুদ ও ব্যবহারের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হলে অবৈধ জাল ব্যবসা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং দেশের মূল্যবান মৎস্য সম্পদ রক্ষা পাবে। একই সঙ্গে এ ধরনের কঠোর পদক্ষেপ মৎস্য খাতকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স