ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

যমুনা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৩৮২ বার
Overlay/Verification
ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গতকাল সোমবার রাত থেকে যানবাহনের চাপ বেড়েছে। তবে এ মহাসড়কে যানজট নেই। গত রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন যমুনা সেতু পারাপার হয়েছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা।

পুলিশ সূত্র জানায়, সোমবার বিকেল থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে, তবে আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত কোথাও যানজট হয়নি।যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি। তাই কিছুটা ধীর গতি থাকলেও কোথাও যানজট নেই। টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের রাবনা মোড়ে সিএনজি স্টেশনে পাবনাগামী মাইক্রোবাসের চালক খোরশেদ আলীর সঙ্গে কথা হয়।

তিনি বলেন, সকাল ৭টায় ঢাকা থেকে রওনা দিয়ে সাড়ে ১০টায় টাঙ্গাইলে পৌঁছেছেন। যানবাহনের চাপ থাকায় সময় কিছুটা বেশি লেগেছে, তবে কোথাও যানজটে আটকে থাকতে হয়নি।

হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) মো. শরীফ বলেন, মহাসড়কে চার লেনের সুবিধা নিয়ে যানবাহন চলাচল করছে। প্রতিটি পয়েন্টে পুলিশ মোতায়েন আছে। সড়কে কোনো দুর্ঘটনা বা যানবাহন বিকল হয়ে চলাচল বিঘ্ন না হলে যানজটের আশঙ্কা নেই।

যমুনা সেতুর টোলপ্লাজা সূত্র জানায়, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী ১৫ হাজার ৫৮৩টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ২০ হাজার ৭৫টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। এর মধ্যে দুই প্রান্তেই দুটি করে বুথে মোটরসাইকেলের টোল আদায় করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো।
রাউজানের কদলপুরে গরু চুরি উৎসবমুখর পরিবেশে ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট সাম্পান মালিক সমিতির নির্বাচন চলছে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জালালাবাদ থানা এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ইয়ামালকে ঠেকাতে ‘সর্বোচ্চ চেষ্টা’র প্রতিশ্রুতি মেসির ‎‘টোকেন নয়, আইন মেনে চলুন’—কর্ণফুলীতে ট্রাফিক বিভাগের সচেতনতামূলক প্রচারণা মইজ্জ্যারটেক মোড়ে বাসের ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের, পলাতক চালক সিলেটে রথযাত্রায় পূজা উদযাপন পরিষদ, ছাত্র ও যুব ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে “জুলাই শহিদ দিবস”পালিত সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মাদকনির্মূলে এসএমপির ব্যতিক্রমী উদ্যোগ মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অব্যাহত রাউজানের কদলপুরে গরু চুরি উৎসবমুখর পরিবেশে ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট সাম্পান মালিক সমিতির নির্বাচন চলছে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জালালাবাদ থানা এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ইয়ামালকে ঠেকাতে ‘সর্বোচ্চ চেষ্টা’র প্রতিশ্রুতি মেসির ‎‘টোকেন নয়, আইন মেনে চলুন’—কর্ণফুলীতে ট্রাফিক বিভাগের সচেতনতামূলক প্রচারণা মইজ্জ্যারটেক মোড়ে বাসের ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের, পলাতক চালক সিলেটে রথযাত্রায় পূজা উদযাপন পরিষদ, ছাত্র ও যুব ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে “জুলাই শহিদ দিবস”পালিত সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত মাদকনির্মূলে এসএমপির ব্যতিক্রমী উদ্যোগ মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অব্যাহত