ঢাকা | বঙ্গাব্দ

কানাডায় মার্কিন কনস্যুলেটে গুলি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ১৫৭ বার
Overlay/Verification
কানাডার টরন্টো শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেটে গুলির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনার নিন্দা জানিয়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন মতে, গত মঙ্গলবার (১০ মার্চ) ভোরে একদল বন্দুকধারী কনস্যুলেটে গুলি চালায়। পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর প্রায় ৪টা ৩০ মিনিটে একটি সাদা রঙের হোন্ডা সিআর-৫ গাড়ি কনস্যুলেটের সামনে এসে থামে। গাড়ি থেকে দুইজন ব্যক্তি নেমে হ্যান্ডগান দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এরপর আবার গাড়িতে উঠে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার পর তদন্তে সহায়তার কথা জানিয়েছে কানাডার ফেডারেল পুলিশ। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে ভবনটির কাচের দরজায় দুটি গুলির গর্ত দেখা গেছে। এখনও পর্যন্ত পুলিশ হামলার কারণ বা জড়িত ব্যক্তিদের পরিচয় জানতে পারেনি।

এ ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেন, কেউ আহত হয়নি জেনে তিনি স্বস্তি পেয়েছেন। তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা জোরদার করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।  

এর আগে গত রোববার (৮ মার্চ) নরওয়ের অসলোতে মার্কিন দূতাবাসে একটি ডিভাইস বিস্ফোরিত হয়। নরওয়ের পুলিশ এই ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির দুটি ছবি প্রকাশ করে। তবে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে তার মুখ দেখা যায়নি।  

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি এখনও শনাক্ত হয়নি। এছাড়া কোনো নির্দিষ্ট সন্দেহভাজন নেইও। তবে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলার সঙ্গে সম্ভাব্য যোগসূত্রের বিষয়টি তদন্তের অন্যতম দিক হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স