রাউজানে ৬ জুয়ারী আটক, টাকাসহ খেলার সামগ্রী জব্দ
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 18, 2026 ইং
-
পঠিত: ২০৭ বার
চট্টগ্রামের রাউজানের গহিরা ইউনিয়নের কোতোয়ালি ঘোনা এলাকার থেকে অস্ত্র, দস্যুতা, চুরি, মাদক মামলার পরোয়ানা ভূক্ত পলাতক চিহ্নিত ৬ জন আসামিকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে এ চিহ্নিত অপরাধীদের আটক করা হয় ওই ইউনিয়নের হাজী ছালে আহম্মদ সওদাগরের বাড়ি পাশে আলহাজ্ব খোরশেদ আলমের পুকুর পাড়ের বাগান থেকে।
রাউজান থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় ও রাউজান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে এসআই জান্নাতুন নাঈম রাজন অফিসার-ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। ৬ আসামীসহ পুলিশ এসময় ২১২টি তাস, নগদ ১০ হাজার ৩৩০ টাকা, ৪টি মোমবাতি ও ৩টি গ্যাস লাইট উদ্ধার করে।
আটককৃতরা হলেন কোতোয়ালী ঘোনা এলাকার মৃত মো. হারুনের পুত্র মঞ্জুর আলম (২৭), হাটহাজারী উপজেলার দক্ষিণ মেখল এলাকার -মো. ফরিদের পুত্র মো. মামুন (৩৮), কোতোয়ালী ঘোনা এলাকার মৃত এস এম কেফায়েত উল্যাহ পুত্র মো. নুর উদ্দিন (২৮), একই এলাকার মীর আহাম্মদের পুত্র মো. শাহাদাত হোসেন (৩৪) মো. আলম (৩৮) ও মো. ইব্রাহিম। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় মুছা ও হোসেন নামে দুই যুবক জানান, পুলিশের হাতে আট জুয়ারীরা কোতোয়ালী ঘোনা এলাকার সন্ত্রাসী জাহাঙ্গীর মিয়াজী গ্রুপের সদস্য। তারা এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও নারী সংক্রান্ত নানা অপরাধে জড়িত ছিল। তাদের অত্যাচারে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ জুয়া খোলার সময় হাতেনাতে আটক করে।
রাউজান থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম বলেন জুয়া খেলার আসর হতে নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রীসহ ৪ জন এবং ওয়ারেন্টভুক্ত আরও ২ জনসহ মোট ৬ জন আসামী গ্রেফতার করা হয়েছে ।
নিউজটি আপডেট করেছেন : Anisur Rahman
কমেন্ট বক্স