ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৬০০ বার
Overlay/Verification
সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে সিলেটে নিয়োযুক্ত ভারতীয় হাইকমিশনার অনুরুদ্ধ দাস বলেন, বলেন, ভারত একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস ভারতের প্রজাতন্ত্র দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেছেন, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারত একটি সার্বভৌম ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান এবং বর্তমান সময়ে দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতার হাত প্রসারিত রয়েছে। ভৌগোলিক নিকটতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে দুই দেশ একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের তরুণ সমাজ, অর্থনৈতিক সম্ভাবনা ও আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভারত একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সোমবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেট এলাকায় একটি অভিযাত হোটেলে সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ সমাজের বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সূচিত অনুষ্টানে দুই দেশের ঐতিহাসিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতি সম্মান জানানো হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। স্থানীয় বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি অতিথিদের মুগ্ধ করে। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দুই দেশের সংস্কৃতির সৌন্দর্য ও ঐক্যের বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধন আরও সুদৃঢ় করে। তারা সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এসব কর্মসূচি সিলেটে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপনকে স্মরণীয় করে তোলে এবং ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে। এর আগে সোমবার সকালে নগরীর শাহজালাল উপশহরে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন প্রাঙ্গণে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। এ সময় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ আয়োজনে যোগব্যায়াম ও ধ্যান কর্মসূচির পাশাপাশি দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও দেশপ্রেমের আবহ তৈরি করে।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
নানান কর্মসূচির মধ্যদিয়ে সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার নবজাতককে রোদে রাখা নিয়ে গবেষণা থেকে প্রাপ্ত বিষয়গুলো মনে রাখুন: প্রথিতযশা লেখক ও শিক্ষাবিদ দীপংকর বড়ুয়ার ৮২তম জন্মদিন আজ নানান কর্মসূচির মধ্যদিয়ে সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার নবজাতককে রোদে রাখা নিয়ে গবেষণা থেকে প্রাপ্ত বিষয়গুলো মনে রাখুন: প্রথিতযশা লেখক ও শিক্ষাবিদ দীপংকর বড়ুয়ার ৮২তম জন্মদিন আজ