ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা -সিসিক প্রশাসক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2026 ইং
  • পঠিত: ৭৯ বার
Overlay/Verification
উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট ::::


সিলেটের ধর্মীয় সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মাধ্যমে সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এই সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দরিদ্র অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সিসিক প্রশাসক বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির অন্যতম বৃহৎ ধর্মীয় ও সামাজিক উৎসব। এ উৎসবকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। নগরের পূজামণ্ডপগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সড়কবাতি সচল রাখা এবং মশক নিধনসহ প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সিসিকের সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধারণ করে আমরা একটি সুন্দর ও সম্প্রীতির সমাজ গড়ে তুলতে চাই। দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব যাতে মানুষ নিরাপদে ও আনন্দের সঙ্গে পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সিলেটের ধর্মীয় সম্প্রীতির যে সুনাম রয়েছে, তা ধরে রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধের কোনো বিকল্প নেই। ধর্মীয় পরিচয়ের ভিন্নতা আমাদের বিভক্ত করে না; বরং সম্প্রীতি ও সৌহার্দ্য আমাদের আরও ঐক্যবদ্ধ করে। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় শাখার সভাপতি অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা বেণু ভূষণ দাশের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, শাবিপ্রবির বাংলা বিভাগের প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য্য, দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশ, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ন্যাশনাল ব্যাংক ম্যানেজার দীপক কুমার দাশ, পরিষদের সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ফণী ভূষণ সরকার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাবিপ্রবির নৃ-বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস। অনুষ্ঠানে পবিত্র বৈদিক মন্ত্র পাঠ করেন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ বেতার শিল্পী প্রদীপ কুমার দে। স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক এমসি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কানন কান্তি দাশ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিভাগীয় শাখার সহ সভাপতি অ্যাডেভোকেট বিশ্বনাথ ঘোষ, সাংগঠনিক সম্পাদক সহ অধ্যাপক ইন্দ্রজিৎ রায়, কোষাধ্যক্ষ অব. শিক্ষক নরেশ চন্দ্র রায়, সহ কোষাধ্যক্ষ ডাঃ প্রণদীশ চন্দ্র দেব সদস্য রূপক চন্দ্র দাশ প্রমুখ। সভায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী প্রদীপ কুমার দে ও তাঁর দল। পরে দেড় শতাধিক দুঃস্থ মহিলা ও পুরুষদের মাঝে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র তুলে দেন অতিথিবৃন্দ। বক্তারা বলেন, ‘জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা অবলম্বনে সকলকে সেবাধর্মে উজ্জীবিত হওয়ার আহবান জানান।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে বিএনপির র‍্যালিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যোগদান • আলোর উৎসবে পটকার আতঙ্ক নয়, সম্প্রীতির আহ্বান বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের • সিলেট টেস্টের তৃতীয় দিনে হৃদয়ের দেড়শতে ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ • সিলেট টেস্টের দ্বিতীয়দিনে ৩৫৬ রানে অল আউট হলো সফরকারীরা • যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন তিরোনা বড়ুয়া স্বল্পা • ২০৩০ সালের মধ্যে ১০ হাজার বৈশ্বিক মানের ট্রেইনার তৈরির লক্ষ্যে কাজ করছে ট্রেইনার্স • সিলেটে ফ্রিডম ট্যালেন্ট হান্ট ২য় মেধাবৃত্তী পরীক্ষা অনুষ্ঠিত • বিশ্বনাথ উত্তর উপজেলা ও সৎপুর মাদরাসা তালামিযের সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা • বিশ্বনাথে উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক এসোসিয়েশনের কমিটি গঠন • বিশ্বনাথে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ করলেন এমপি • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে বিএনপির র‍্যালিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যোগদান • আলোর উৎসবে পটকার আতঙ্ক নয়, সম্প্রীতির আহ্বান বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের • সিলেট টেস্টের তৃতীয় দিনে হৃদয়ের দেড়শতে ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ • সিলেট টেস্টের দ্বিতীয়দিনে ৩৫৬ রানে অল আউট হলো সফরকারীরা • যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন তিরোনা বড়ুয়া স্বল্পা • ২০৩০ সালের মধ্যে ১০ হাজার বৈশ্বিক মানের ট্রেইনার তৈরির লক্ষ্যে কাজ করছে ট্রেইনার্স • সিলেটে ফ্রিডম ট্যালেন্ট হান্ট ২য় মেধাবৃত্তী পরীক্ষা অনুষ্ঠিত • বিশ্বনাথ উত্তর উপজেলা ও সৎপুর মাদরাসা তালামিযের সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা • বিশ্বনাথে উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক এসোসিয়েশনের কমিটি গঠন • বিশ্বনাথে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ করলেন এমপি •