ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

চট্টগ্রাম দক্ষিণে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী, শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
  • পঠিত: ৫১ বার
Overlay/Verification

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতারা।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক অধিকার পরিষদ কর্ণফুলী উপজেলার সভাপতি মো. বাহার উদ্দিন বাহার।


প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক ও পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ড. মোহাম্মদ এমদাদুল হাসান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় উপকমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন সেলিম।


প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ এমদাদুল হাসান বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে হবে।”


প্রধান বক্তা মোহাম্মদ সেলিম উদ্দিন সেলিম বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি প্রতিষ্ঠায় শ্রমিক অধিকার পরিষদকে আরও সুসংগঠিত ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, গণঅধিকার পরিষদ পটিয়া উপজেলার আহ্বায়ক ডা. বি. কে. দত্ত, যুব অধিকার পরিষদ কর্ণফুলী উপজেলার সভাপতি ও চট্টগ্রাম জেলার সহসভাপতি মো. ইউছুফুল আলম রোকন, সাধারণ সম্পাদক মো. আনছার উদ্দীন শাকিল, শ্রমিক অধিকার পরিষদ কর্ণফুলী উপজেলার সাধারণ সম্পাদক মো. আবু তাহের তসলিম, সাংগঠনিক সম্পাদক মো. আজমীর হোসেন এবং শ্রমিক অধিকার পরিষদ বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক মো. আন্দুল করিম।


আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভায় সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী • ‘কর্ণফুলীতে উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র কার্যকর হবে না’, এমপি নিজাম • চট্টগ্রাম দক্ষিণে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী, শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান • রাউজানে সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে প্রবারণা উদযাপন • রাউজানের ‘ইউনিক ফুটবল ক্লাব’র খেলার মাঠ উদ্বোধন • ‎কর্ণফুলীর মইজ্জ্যারটেকে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসের ধাক্কায় আহত ৩ • হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা -সিসিক প্রশাসক • রাউজানে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৩৩ মন্ডপের প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন • চরপাথরঘাটায় নির্বাচনী প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জামায়াত প্রার্থীর • ‘সব মানুষের সমঅধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব’—কর্ণফুলীতে এমপি নিজাম • আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভায় সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী • ‘কর্ণফুলীতে উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র কার্যকর হবে না’, এমপি নিজাম • চট্টগ্রাম দক্ষিণে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী, শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান • রাউজানে সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে প্রবারণা উদযাপন • রাউজানের ‘ইউনিক ফুটবল ক্লাব’র খেলার মাঠ উদ্বোধন • ‎কর্ণফুলীর মইজ্জ্যারটেকে নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাসের ধাক্কায় আহত ৩ • হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা -সিসিক প্রশাসক • রাউজানে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৩৩ মন্ডপের প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন • চরপাথরঘাটায় নির্বাচনী প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জামায়াত প্রার্থীর • ‘সব মানুষের সমঅধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব’—কর্ণফুলীতে এমপি নিজাম •