ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
  • পঠিত: ২২ বার
Overlay/Verification
উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট
স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেন, পড়াশোনা ও জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। একই সঙ্গে তাদের বিশ্বনাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও যুগোপযোগী জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানান। কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী। গেস্ট অব অনার প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশের প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে শিক্ষার্থীদের এখন থেকেই অধ্যবসায়, শৃঙ্খলা ও নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি উচ্চমাধ্যমিক স্তরকে শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে উল্লেখ করে বলেন, ভবিষ্যতের স্বপ্ন পূরণে এখন থেকেই সময়ের যথাযথ ব্যবহার, নিয়মিত অধ্যয়ন ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সংযমী ও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন, এসবের অনিয়ন্ত্রিত ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনা ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করতে পারে। পাশাপাশি তিনি একাডেমিক সাফল্য অর্জনে নিয়মিত ক্লাসে উপস্থিতি, পাঠ পুনরালোচনা, হোম স্টাডি, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনীর আহমেদ কাদেরী (অব.), স্কলার্সহোম পাঠানটুলা ক্যাম্পাসের উপাধ্যক্ষ মো. আব্দুল আজিজ মিয়া, স্কলার্সহোম মেজরটিলা কলেজের প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খান এবং স্কলার্সহোম প্রিপারেটরি সেকশন, পাঠানটুলার উপাধ্যক্ষ জেবুন্নেসা জীবন। অনুষ্ঠানের প্রথম পর্বে স্বাগত বক্তব্য দেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন নবীনবরণ আয়োজক কমিটির আহ্বায়ক প্রভাষক হাসান শাহরিয়ার মজুমদার। আলোচনা পর্ব পরিচালনা করেন প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব ও প্রভাষক সজিবুর রহমান। দ্বিতীয় পর্বে নবীন ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের গান ও নৃত্যের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পর্ব সঞ্চালনা করেন প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব ও প্রভাষক পারমিতা রায়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা কার্ড দিয়ে বরণ করে নেওয়া হয়।-বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত • তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত • ‘লোডশেডিং ও মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত জনজীবন’—কর্ণফুলীতে ড. হেলাল উদ্দিন নোমান • আনোয়ারায় চড়া দামে গ্যাস বিক্রি: ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা • সিলেটে স্বজন স্মরণ কর্মসূচি ২০২৬ ও শিক্ষা সামগ্রী বিতরণ আগামীকাল শুক্রবার • সিলেট বিভাগে হাম-রুবেলা সংক্রমণ ও টিকাদান পরিস্থিতি নিরূপণে মাঠপর্যায়ে জরিপ • কর্ণফুলীতে আর-রায়হান মাদরাসায় ছবক অনুষ্ঠান, মুগ্ধ করল শিক্ষার্থীদের পরিবেশনা • ডাঙ্গারচরে কবিরাজ পিতার হাতে প্রতিবন্ধী পুত্রের মৃত্যু • ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালীর মানবিক ব্যক্তিত্ব সাংবাদিক অধীর বড়ুয়া • সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত • তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত • ‘লোডশেডিং ও মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত জনজীবন’—কর্ণফুলীতে ড. হেলাল উদ্দিন নোমান • আনোয়ারায় চড়া দামে গ্যাস বিক্রি: ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা • সিলেটে স্বজন স্মরণ কর্মসূচি ২০২৬ ও শিক্ষা সামগ্রী বিতরণ আগামীকাল শুক্রবার • সিলেট বিভাগে হাম-রুবেলা সংক্রমণ ও টিকাদান পরিস্থিতি নিরূপণে মাঠপর্যায়ে জরিপ • কর্ণফুলীতে আর-রায়হান মাদরাসায় ছবক অনুষ্ঠান, মুগ্ধ করল শিক্ষার্থীদের পরিবেশনা • ডাঙ্গারচরে কবিরাজ পিতার হাতে প্রতিবন্ধী পুত্রের মৃত্যু • ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালীর মানবিক ব্যক্তিত্ব সাংবাদিক অধীর বড়ুয়া •