ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

কর্ণফুলীতে আর-রায়হান মাদরাসায় ছবক অনুষ্ঠান, মুগ্ধ করল শিক্ষার্থীদের পরিবেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2026 ইং
  • পঠিত: ৫৫ বার
Overlay/Verification

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রিজঘাট এলাকার আনোয়ার সিটির দ্বিতীয় তলায় অবস্থিত আর-রায়হান ইন্টারন্যাশনাল হিফয মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে ছবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৫ অক্টোবর) বাদে মাগরিব মাদরাসা ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে মাদরাসার শিক্ষার্থীরা বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিদের প্রশংসা কুড়ায়।


অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও দেশবরেণ্য কারী শায়েখ আবু রায়হান আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রশিক্ষক শায়েখ ইমরান নুরুদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার শিক্ষক হাফেজ কারী কফিল মাহমুদ।


অনুষ্ঠানে মাদরাসার ১৮ জন শিক্ষার্থী ছবক গ্রহণ করে। বর্তমানে প্রতিষ্ঠানটির হিফয ও নাজেরা বিভাগে ৬৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। পাশাপাশি জেনারেল নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রমও চালু রয়েছে।


অনুষ্ঠানে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুবিনুল হক, হাফেজ মাওলানা আব্দুর রহমান, হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন ও হাফেজ মাওলানা আলি হায়দার। এছাড়া আনোয়ার সাকি, সোলাইমান, সৈয়দ করিম, হুমায়ুন, মিজানুর রহমান, সানা উল্লাহ, বেলাল উদ্দিনসহ মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় সারা দেশে তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী তৌফিকুল ইসলাম রাহাতকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। তার এ অর্জনে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।


মাদরাসা কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের জানুয়ারি মাসে কর্ণফুলীতে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই হিফয ও নাজেরা শিক্ষায় প্রতিষ্ঠানটি কার্যক্রম সম্প্রসারণ করেছে। শিক্ষার্থীদের কোরআন শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ আরও জানায়, আগামী ২০২৭ সাল থেকে নাছির বিল্ডিং এলাকায় মাদরাসার আরেকটি শাখা চালু করার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত শাখাটি মূলত ছাত্রীদের কোরআন শিক্ষা কার্যক্রমের জন্য পরিচালিত হবে।


অনুষ্ঠান ঘিরে মাদরাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ছবক গ্রহণকারী শিক্ষার্থীদের নতুন শিক্ষাযাত্রা এবং কৃতী শিক্ষার্থী রাহাতের সাফল্যকে কেন্দ্র করে আয়োজনে যোগ হয় বিশেষ মাত্রা।


নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
সিলেট বিভাগে হাম-রুবেলা সংক্রমণ ও টিকাদান পরিস্থিতি নিরূপণে মাঠপর্যায়ে জরিপ • কর্ণফুলীতে আর-রায়হান মাদরাসায় ছবক অনুষ্ঠান, মুগ্ধ করল শিক্ষার্থীদের পরিবেশনা • ডাঙ্গারচরে কবিরাজ পিতার হাতে প্রতিবন্ধী পুত্রের মৃত্যু • ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালীর মানবিক ব্যক্তিত্ব সাংবাদিক অধীর বড়ুয়া • আইজিপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো সেই শিক্ষক পেলেন জাতীয় সম্মাননা • সিলেটে বিশ্ব বসতি দিবস পালিত সর্বজনীন বাসস্থান ও পরিকল্পিত নগরায়নের আহ্বান • বারবার উচ্ছেদের পরও নতুন স্থাপনা, মইজ্জ্যারটেকে ফের সিডিএর অভিযান • স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কর্ণফুলীতে বিএনপির প্রার্থী বাছাই শুরু • ‘আইনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ জরুরি’—জুলধায় মাদকবিরোধী সমাবেশ • সিলেট বিভাগে হাম-রুবেলা সংক্রমণ ও টিকাদান পরিস্থিতি নিরূপণে মাঠপর্যায়ে জরিপ • কর্ণফুলীতে আর-রায়হান মাদরাসায় ছবক অনুষ্ঠান, মুগ্ধ করল শিক্ষার্থীদের পরিবেশনা • ডাঙ্গারচরে কবিরাজ পিতার হাতে প্রতিবন্ধী পুত্রের মৃত্যু • ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালীর মানবিক ব্যক্তিত্ব সাংবাদিক অধীর বড়ুয়া • আইজিপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো সেই শিক্ষক পেলেন জাতীয় সম্মাননা • সিলেটে বিশ্ব বসতি দিবস পালিত সর্বজনীন বাসস্থান ও পরিকল্পিত নগরায়নের আহ্বান • বারবার উচ্ছেদের পরও নতুন স্থাপনা, মইজ্জ্যারটেকে ফের সিডিএর অভিযান • স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কর্ণফুলীতে বিএনপির প্রার্থী বাছাই শুরু • ‘আইনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ জরুরি’—জুলধায় মাদকবিরোধী সমাবেশ •