ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কর্ণফুলীতে বিএনপির প্রার্থী বাছাই শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2026 ইং
  • পঠিত: ৪১১ বার
Overlay/Verification

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পাঁচ ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে। দলীয় সমর্থন চূড়ান্ত করার লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক পরিচয়, সাংগঠনিক পদ, সামাজিক অবস্থান ও অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।


রোববার (৪ অক্টোবর) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে কর্ণফুলী উপজেলার পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান পদে আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য ও জীবনবৃত্তান্ত নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী চেয়ারম্যান প্রার্থীদের দলীয় পরিচয়, বর্তমান ও সাবেক সাংগঠনিক পদ, সামাজিক অবস্থান এবং বিগত আন্দোলন-সংগ্রামে তাদের ভূমিকার তথ্য দিতে হবে। একই সঙ্গে কোনো মামলা-মোকদ্দমা থাকলে তার বিবরণ এবং জীবনবৃত্তান্তও জমা দিতে বলা হয়েছে।


জেলা বিএনপির ঘোষিত যাচাই-বাছাই কমিটি বা সার্চ কমিটির কাছে এসব তথ্য জমা দিতে হবে। আগামী ৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে শিকলবাহা ক্রসিংয়ের মেগা কনভেনশন হলে তথ্য জমা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী আব্বাসের নেতৃত্বে গঠিত যাচাই-বাছাই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন এস এম মামুন মিয়া, হাজী মো. ওসমান, মো. ইসমাইল, এস এম ফারুক হোসেন ও মো. ছালেহ জহুর।


দলীয় সূত্রের এ উদ্যোগকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের যাচাইয়ের প্রাথমিক প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। প্রার্থীদের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক ভূমিকা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং অতীত কর্মকাণ্ডের তথ্য পর্যালোচনার মাধ্যমে দলীয় সমর্থনের জন্য প্রার্থী বাছাই করা হবে বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।


এদিকে কর্ণফুলীর পাঁচ ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এ উদ্যোগকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। দলীয় সমর্থন প্রত্যাশী নেতাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও জীবনবৃত্তান্ত জমা দেওয়ার প্রস্তুতি চলছে।


নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কর্ণফুলীতে বিএনপির প্রার্থী বাছাই শুরু • ‘আইনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ জরুরি’—জুলধায় মাদকবিরোধী সমাবেশ • চিত্রকর্ম সৃষ্টিশীল ও মানবিক কাজকে উৎসাহিত করে:ভারতীয় সহকারী হাই কমিশনার • সিলেটে সম্প্রীতি, ভালোবাসা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক আমীর হোসেন সোহাগ • সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত • সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন বরণ সম্পন্ন • সাংবাদিক নাঈমের পিতা মরহুম ইকবাল আহমদের স্মরণে ফ্রি ব্লাড ক্যাম্পিং ও দোয়া মাহফিল • পিপিএম-সেবা পদক পেলেন এসএমপি’র জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব • অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত:আনোয়ারায় মালাই ফুডসকে জরিমানা • রামু ট্র্যাজেডি : ১৪ বছরে নিষ্পত্তি হয়নি ১৮ মামলার একটিও • স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কর্ণফুলীতে বিএনপির প্রার্থী বাছাই শুরু • ‘আইনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ জরুরি’—জুলধায় মাদকবিরোধী সমাবেশ • চিত্রকর্ম সৃষ্টিশীল ও মানবিক কাজকে উৎসাহিত করে:ভারতীয় সহকারী হাই কমিশনার • সিলেটে সম্প্রীতি, ভালোবাসা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক আমীর হোসেন সোহাগ • সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত • সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন বরণ সম্পন্ন • সাংবাদিক নাঈমের পিতা মরহুম ইকবাল আহমদের স্মরণে ফ্রি ব্লাড ক্যাম্পিং ও দোয়া মাহফিল • পিপিএম-সেবা পদক পেলেন এসএমপি’র জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব • অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত:আনোয়ারায় মালাই ফুডসকে জরিমানা • রামু ট্র্যাজেডি : ১৪ বছরে নিষ্পত্তি হয়নি ১৮ মামলার একটিও •