রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্
-
নিউজ প্রকাশের তারিখ :
Sep 14, 2026 ইং
-
পঠিত: ৮ বার
রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আগামীকাল মঙ্গলবার এক দিনের সফরে সিলেটে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে চলছে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।
সকাল ১১টা ১৫ মিনিটে ওসমানী বিমানবন্দরে পৌঁছানোর পর সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এসএসএফের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে প্রায় ১২০০ পুলিশ সদস্য, দুই হাজারের বেশি ট্রাফিক কর্মী এবং র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে কাজ করছেন। আজ মাজার এলাকা পরিদর্শন করে সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি কমিশনার।
রাষ্ট্রপতির এই ঐতিহাসিক সফর ঘিরে সিলেটবাসীর মাঝে সৃষ্টি হয়েছে দারুণ উদ্দীপনা।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স