ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

অবৈধ পথে বিদেশযাত্রায় দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
  • পঠিত: ১২ বার
Overlay/Verification
যেসকল দালালদের ফাঁদে পড়ে সুনামগঞ্জের যুবকরা অবৈধভাবে বিদেশে পাড়ি দিচ্ছে এবং অকালে প্রাণ হারাচ্ছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অবৈধ উপায়ে বিদেশে যাত্রা প্রতিরোধ করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার ২৫ আগস্ট একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, বৈধভাবে বিদেশ যাওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কাজ এবং ভাষা শিখে দক্ষ হয়ে বিদেশ যাওয়াও সমান গুরুত্বপূর্ণ। সুনামগঞ্জে গুরুত্বপূর্ণ স্হানে কারিগরি ট্রেইনিংয়ের জন্য কেন্দ্র এবং ভাষা শিক্ষার কোর্সের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করা হলে মন্ত্রণালয় থেকে যাবতীয় লজিস্টিক সাপোর্ট প্রদান করা হবে। অবৈধ অভিবাসন রোধে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, সুনামগঞ্জের সকল মসজিদ, মন্দির ও গির্জায় ধর্মীয় নেতাদের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ উপায়ে বিদেশ যাওয়ার ভয়াবহতা এবং বৈধ উপায়ে গমনের সুফল প্রচার করতে হবে। আমি আশা করি, এই সচেতনতামূলক আন্দোলনের সূচনা সুনামগঞ্জ থেকেই হবে। সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ জানান, বৈধ সুযোগের অভাবে অনেকেই অবৈধভাবে ইউরোপে যাওয়ার ঝুঁকি নিচ্ছেন। তবে আইএলও (ILO)-এর 'ট্যালেন্ট পার্টনারশিপ' প্রকল্পের মাধ্যমে বর্তমানে ইতালিতে যাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে। অনুষ্ঠানে একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ শহীদুল ইসলাম চৌধুরী। তিনি সুনামগঞ্জের যুবকদের অবৈধভাবে ইউরোপ গমনের ভয়াবহ চিত্র তুলে ধরে জানান, বিগত বছরগুলোতে অবৈধ পথে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষসারিতে রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরো বলেন, বিদেশি রাষ্ট্রপ্রধানদের সাথে সাক্ষাতে বাংলাদেশীদের অবৈধভাবে বিদেশ যাত্রা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো: মিজানুর রহমান চৌধুরী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো: জিল্লুর রহমান, সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনসহ সুনামগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
অবৈধ পথে বিদেশযাত্রায় দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু,পরিকল্পিত নগরায়ন ও সমন্বিত উন্নয়নে নতুন দিগন্ত সিলেটে ইউএস বাংলা গ্লোবাল এসোসিয়েশন কর্তৃক সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত রাউজান পৌর স্বেচ্ছাসেবক দল নেতা তৌহিদুল আনোয়ারের স্মরণে দোয়া-মোনাজাত আনোয়ারায় মাদক সেবনের দায়ে ৪ জনকে কারাদণ্ড ও জরিমানা আনোয়ারায় ১২ লিটার চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আধুনিক পর্যটন নগরী গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের এর শুভ উদ্বোধন আইডিয়াল গ্রীন সিলেটের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ হাইভোল্টেজ লাইন বিতর্কে মুখ খুললেন শিল্প উদ্যোক্তা আরমান, অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন অবৈধ পথে বিদেশযাত্রায় দালালদের ফাঁদ প্রতিরোধে কঠোর পদক্ষেপের নির্দেশ: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু,পরিকল্পিত নগরায়ন ও সমন্বিত উন্নয়নে নতুন দিগন্ত সিলেটে ইউএস বাংলা গ্লোবাল এসোসিয়েশন কর্তৃক সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত রাউজান পৌর স্বেচ্ছাসেবক দল নেতা তৌহিদুল আনোয়ারের স্মরণে দোয়া-মোনাজাত আনোয়ারায় মাদক সেবনের দায়ে ৪ জনকে কারাদণ্ড ও জরিমানা আনোয়ারায় ১২ লিটার চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আধুনিক পর্যটন নগরী গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের এর শুভ উদ্বোধন আইডিয়াল গ্রীন সিলেটের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ হাইভোল্টেজ লাইন বিতর্কে মুখ খুললেন শিল্প উদ্যোক্তা আরমান, অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন