রাউজান পৌর স্বেচ্ছাসেবক দল নেতা তৌহিদুল আনোয়ারের স্মরণে দোয়া-মোনাজাত
-
নিউজ প্রকাশের তারিখ :
Aug 24, 2026 ইং
-
পঠিত: ২৬ বার
রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তৌহিদুল আনোয়ার চৌধুরীর স্মরণে তার কবরে পুষ্পস্তবক অর্পন, কবর জিয়ারত ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ আগস্ট) বিকেলে পৌর এলাকার ৪নং ওয়ার্ডে এসব কর্মসূচীর আয়োজন করে রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দল। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পন করা হয়। মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন হাফেজ আবু কালাম। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান , রাউজান পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহাদাত হোসেন মীর্জা, রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহজান শাহিল, উপজেলা সাইবার দলের সভাপতি হাসান বাহাদুর, রিয়াদ চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন মিঠু, এস এম রায়হান উদ্দিন, নুরুল কিবরিয়া খোকন, সাইফুদ্দিন রুবেল, সাজ্জাদ হোসেন তালুকদার মুন্না, মোরশেদ আলম রকি, তারিক আহমেদ, রিদুয়ান হক, ফোরকান, শবিনা, রাসেল উদ্দিন, শাহাজাহান, শহীদ চৌধুরী। এছাড়াও মরহুমের পরিবারের সদস্য মঞ্জুরুল হক চৌধুরী টিটু, নাহিদুল ইসলাম চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে এই স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুতে পৃথক শোক বার্তায় তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় ও চট্টগ্রাম উত্তর জেলা কমিটির নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Anisur Rahman
কমেন্ট বক্স