ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ সভাপতি-জয়নাল, সম্পাদক-হাবীব

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
  • পঠিত: ১৩৮ বার
Overlay/Verification
চট্টগ্রামের রাউজানে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিদের সমন্বয়ে 'রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাব' নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা সদরের মুন্সিরঘাট এলাকার একটি রেস্টুরেন্টের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তর ও পূর্বদেশ প্রতিনিধি সাংবাদিক তৈয়ব চৌধুরী। সভা সঞ্চালনা করেন দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ও দৈনিক আজাদীর মাল্টিমিডিয়া প্রতিনিধি সাংবাদিক মো. হাবিবুর রহমান। সভায় বক্তব্য দেন দৈনিক ইত্তেফাক ও সিপ্লাস টিভির প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়ের, দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আমির হামজা, দৈনিক আমার দেশের প্রতিনিধি মোহাম্মদ আরফাত হোসাইন, দৈনিক ইনফো বাংলার বিশেষ প্রতিনিধি আনিসুর রহমান এবং দৈনিক জনবাণীর প্রতিনিধি ইরফাত হোসেন চৌধুরী। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও আধুনিক সাংবাদিকতার বিকাশে পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণমাধ্যমকর্মীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করতে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আরও কার্যকরভাবে জাতীয় পরিসরে তুলে ধরতে সংগঠনটি কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক ইত্তেফাক ও সিপ্লাস টিভির প্রতিনিধি গাজী জয়নাল আবেদীন যুবায়েরকে সভাপতি এবং দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ও দৈনিক আজাদীর মাল্টিমিডিয়া প্রতিনিধি সাংবাদিক মো. হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এছাড়া দৈনিক যুগান্তর ও পূর্বদেশ প্রতিনিধি সাংবাদিক তৈয়ব চৌধুরীকে সংগঠনের উপদেষ্টা মনোনীত করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: সহসভাপতি মোহাম্মদ আরফাত হোসাইন (আমার দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা (কালের কণ্ঠ), অর্থ সম্পাদক আনিসুর রহমান (দৈনিক ইনফো বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী (দৈনিক জনবাণী) এবং দপ্তর সম্পাদক এ কে বাবর (কালবেলা)। সভা শেষে নবগঠিত কমিটির নেতারা রাউজানে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Anisur Rahman

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য সাংবাদিক আমীর হোসেন সোহাগকে ক্লিন ফাউন্ডেশনের সম্মাননা বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ দীর্ঘ ১৯ বছর পর নির্বাচন, পুরাতন ব্রিজঘাট ব্যবসায়ী সমিতিতে নতুন নেতৃত্ব খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা: মিফতাহ্ সিদ্দিকী জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম ছড়ালোক এর আয়োজনে সম্পন্ন হল লেখক কণ্ঠে ছড়াপাঠ ও আলোচনা প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য সাংবাদিক আমীর হোসেন সোহাগকে ক্লিন ফাউন্ডেশনের সম্মাননা বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ দীর্ঘ ১৯ বছর পর নির্বাচন, পুরাতন ব্রিজঘাট ব্যবসায়ী সমিতিতে নতুন নেতৃত্ব খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা: মিফতাহ্ সিদ্দিকী জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম ছড়ালোক এর আয়োজনে সম্পন্ন হল লেখক কণ্ঠে ছড়াপাঠ ও আলোচনা প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য