ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

সাংবাদিক-পুলিশ সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান, চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
  • পঠিত: ১৬ বার
Overlay/Verification
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও সাংবাদিকদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। শনিবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় তিনি বলেন, আমরা জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক হতে চাই না। পুলিশ ভালো কাজ করছে কি না, তার প্রধান মাপকাঠি নাগরিক সন্তুষ্টি। সাধারণ মানুষ পুলিশের সেবা ও আচরণে সন্তুষ্ট হলেই বুঝতে হবে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করছে।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাহবুব মাওলা রিপন।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে আইনশৃঙ্খলা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, কার্যকর পুলিশিংয়ের অন্যতম প্রধান উপাদান হলো কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা যত বাড়বে, পুলিশ তত ভালোভাবে কাজ করতে পারবে। তিনি আরও বলেন, পুলিশ আলাদা—এটা শুধু পুলিশ নিজে মনে করলেই হবে না, সাধারণ মানুষকেও পুলিশের কাজ ও আচরণের মাধ্যমে সেটি অনুভব করাতে হবে।

জুলাই বিপ্লবের পর সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্কের পরিবর্তনের প্রসঙ্গ টেনে হাসান মো. শওকত আলী বলেন, আমরা নিপীড়ক পুলিশ হতে চাই না। সিএমপির পক্ষ থেকে বলতে চাই, আমরা জনগণের পুলিশ হিসেবে জনগণের জন্য কাজ করতে চাই। তিনি সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। একজন সাংবাদিক পুলিশের কোনো কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে সেটিকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই, বরং সেই প্রতিবেদন গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করে প্রয়োজনীয় বিষয়গুলো অনুধাবন করতে হবে।

দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, সাংবাদিক ও পুলিশ একে অন্যের পরিপূরক। তারা সঠিক সংবাদ পরিবেশন করতে পারলে আর কোনো বিভাজন তৈরি হয় না। সংবাদ হতে হবে সত্যনিষ্ঠ, সেই সত্যের মধ্যে থেকেই সংবাদ প্রকাশ করতে হবে। পুলিশের সীমাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, সিএমপিতে পুলিশ সদস্য রয়েছেন প্রায় ১২শ, অথচ নগরে বসবাসরত ৭০ লাখ মানুষের খবর রাখা সম্ভব নয়। সাংবাদিকরা যদি তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে সমস্যা সমাধান পুলিশের জন্য সহজ হবে।

সভাপতির বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য পুলিশ ও সাংবাদিক একই লক্ষ্যে দিনরাত কাজ করছেন। প্রতিকূলতার মধ্যেও জনগণের সেবায় নিয়োজিত এই দুই পেশার মানুষের সুসম্পর্কের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, চলতি জুলাই মাসে গত সাড়ে ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, আর এই পরিবর্তনের ধারাবাহিকতায় চট্টগ্রাম প্রেসক্লাবেও পরিবর্তন এসেছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় প্রেসক্লাবের পক্ষে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুর, প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, কাজী আবুল মনসুর, সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সালেহ নোমান, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, কার্যকরী সদস্য ওয়াহিদ জামান ও সাইফুল ইসলাম শিল্পী, এটিএন নিউজের চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার ফারুক মুনির এবং সকালবেলার ব্যুরো প্রধান মোহাম্মদ আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ এবং কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম।

অনুষ্ঠানে সিএমপির পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া, ডিসি (দক্ষিণ) মো. হাবিবুর রহমান এবং কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ নূর। এ ছাড়া উপস্থিত ছিলেন ডিসি (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দীন আহমেদ, ডিসি (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, ডিসি (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, ডিসি (ক্রাইম এন্ড অপারেশনস্) মো. রইছ উদ্দিন, ডিসি (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ, ডিসি (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস, ডিসি (পশ্চিম) মো. আলমগীর হোসেন, ডিসি (বন্দর) মো. আমিরুল ইসলাম, ডিসি (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন, এডিসি মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, এডিসি মোহাম্মদ বদিউজ্জামান, এডিসি (সদর) শ্রীমা চাকমা এবং এসি (সদর) আমিনুর রশিদ।

নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো।
সিলেট, আপনাদের আমি কখনো ভুলব না আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে আগামীকাল সোমবার সাংবাদিক-পুলিশ সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান, চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত :বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রথযাত্রা উপলক্ষে সিলেটের ইসকন যুগলটিলা শ্রী শ্রী রাধামাধব মন্দির পরিদর্শন করেন পুলিশ কমিশনার জ্ঞান আর সুস্বাস্থ্যের বন্ধনে কিউর পয়েন্ট, সম্মাননা পেলেন ৬৮ কুইজ বিজয়ী ভরিতে সোনার গহনার দাম কমলো আরও ৩৩২৪ টাকা রাউজানে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সলিং দুর্ভোগ থেকে মুক্তি পেল হাজারো মানুষ সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মোর্শেদ, আবদুল কুদ্দুছ চট্টগ্রাম রেঞ্জে বদলি এসএমপির মাসব্যাপী মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সিলেটে বিভিন্ন এলাকায় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সিলেট, আপনাদের আমি কখনো ভুলব না আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে আগামীকাল সোমবার সাংবাদিক-পুলিশ সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান, চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত :বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রথযাত্রা উপলক্ষে সিলেটের ইসকন যুগলটিলা শ্রী শ্রী রাধামাধব মন্দির পরিদর্শন করেন পুলিশ কমিশনার জ্ঞান আর সুস্বাস্থ্যের বন্ধনে কিউর পয়েন্ট, সম্মাননা পেলেন ৬৮ কুইজ বিজয়ী ভরিতে সোনার গহনার দাম কমলো আরও ৩৩২৪ টাকা রাউজানে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সলিং দুর্ভোগ থেকে মুক্তি পেল হাজারো মানুষ সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মোর্শেদ, আবদুল কুদ্দুছ চট্টগ্রাম রেঞ্জে বদলি এসএমপির মাসব্যাপী মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সিলেটে বিভিন্ন এলাকায় র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত