উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম।
শাহপরান প্রি ক্যাডেট একাডেমির অধ্যক্ষ আশুতোষ চন্দ্র দাসের সভাপতিত্ব এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহবায়ক সাজন আহমদ সাজুর সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহপরান প্রি ক্যাডেট একাডেমির চেয়ারম্যান হুমায়ুন আহমদ মাসুক,সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি মইনুল ইসলাম, মামুন আহমদ মিন্টু, সমাজসেবক লুৎফর রহমান,লোকমান আহমদ লিটন,দ্যা মাষ্টার মাইন্ড স্কুলের প্রিন্সিপাল আমীর উদ্দিন পাবেল।
আরও উপস্থিত ছিলেন তরুণ সমাজকর্মী সাইদ মাহমুদ ওয়াদুদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম আহবায়ক কবি সাজ্জাদ আহমদ সাজু,সাহেল আহমদ নয়ন, শামীম আহমদ,হাফিজুর রহমান,জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সদস্য জাকির হোসেন, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য কামাল আহমদ দূর্জয়, শাহীন আহমদ প্রমুখ।সংবর্ধনা অনুষ্ঠানে শাহপরাণ প্রি ক্যাডেট একাডেমি এবং নলেজ গার্ডেন কিন্ডারগার্টেন স্কুলের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট, সনদপত্র এবং ফুল উপহার দেওয়া হয়।
Utfal Barua