ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য সাংবাদিক আমীর হোসেন সোহাগকে ক্লিন ফাউন্ডেশনের সম্মাননা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
  • পঠিত: ১৩ বার
Overlay/Verification
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান এবং দৈনিক সময় বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে মনোনীত হওয়ায় ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের সভাপতি ও সাংবাদিক মোঃ আমীর হোসেন সোহাগকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের উদ্যোগে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত পৃষ্ঠপোষক সৌদি প্রবাসী ছমির হোসেন আনছার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের সম্মানিত পৃষ্ঠপোষক হাবিবুর রহমান দৌলত মুন্সী, সিনিয়র সহ-সভাপতি রাজিউর রহমান রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন মোঃ আল আমিন, সম্মানিত সদস্য ঈশা খান, শিক্ষানবিশ অ্যাডভোকেট মিলন আহমেদ ও জালাল উদ্দীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট একটি বেসরকারি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি চুনারুঘাটে ব্যাপক সুনাম অর্জন করেছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও রাষ্ট্রীয় দপ্তরে কর্মরত প্রায় ২০ জন সুনামধন্য ও যোগ্য ব্যক্তির সমন্বয়ে সংগঠনটির উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। ইতোমধ্যে ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের উদ্যোগে চুনারুঘাট হাসপাতাল, পাইকপাড়া ঈদগাহ ময়দান, সুন্দরপুর বাজার ও হাসপাতাল, কাচুয়া কবরস্থান এবং চুনারুঘাট মধ্যবাজারে সচেতনতামূলক গোলচত্বর বেষ্টিত ব্যানার স্থাপনসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। এছাড়া চুনারুঘাট থেকে সাতছড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে সচেতনতামূলক ব্যানার স্থাপনের মাধ্যমে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সংগঠনটি। সংগঠনটির অন্যতম উল্লেখযোগ্য মানবিক উদ্যোগ হলো সাটিয়াজুরী ইউনিয়নের অসহায় আফরোজের চিকিৎসার ব্যবস্থা এবং তার জন্য ঘর নির্মাণ করে দেওয়া। এ ধরনের মানবিক কর্মকাণ্ডের কারণে ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাট। সংগঠন সূত্রে জানা যায়, ক্লিন ফাউন্ডেশনের সম্মানিত সদস্যরা বিদেশ থেকে দেশে ফিরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রাখলে তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রবাসীদের বিশেষ অনুদান এবং দেশের স্বেচ্ছাসেবকদের আর্থিক সহযোগিতায় সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সাংবাদিক মোঃ আমীর হোসেন সোহাগ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখে কাজ করে যাচ্ছেন। তার এসব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এবং দৈনিক সময় বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে নতুন দায়িত্বে মনোনীত হওয়ায় তাকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা গ্রহণকালে ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের সভাপতি ও সাংবাদিক মোঃ আমীর হোসেন সোহাগ সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ সম্মাননা তার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকে আরও উৎসাহিত করবে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এবং সমাজের উন্নয়নে তিনি সংগঠনের সকলকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তারা ক্লিন ফাউন্ডেশন চুনারুঘাটের চলমান সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য সাংবাদিক আমীর হোসেন সোহাগকে ক্লিন ফাউন্ডেশনের সম্মাননা বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ দীর্ঘ ১৯ বছর পর নির্বাচন, পুরাতন ব্রিজঘাট ব্যবসায়ী সমিতিতে নতুন নেতৃত্ব খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা: মিফতাহ্ সিদ্দিকী জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম ছড়ালোক এর আয়োজনে সম্পন্ন হল লেখক কণ্ঠে ছড়াপাঠ ও আলোচনা প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই-আব্দুল কাইয়ুম চৌধুরী মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য সাংবাদিক আমীর হোসেন সোহাগকে ক্লিন ফাউন্ডেশনের সম্মাননা বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ দীর্ঘ ১৯ বছর পর নির্বাচন, পুরাতন ব্রিজঘাট ব্যবসায়ী সমিতিতে নতুন নেতৃত্ব খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা: মিফতাহ্ সিদ্দিকী জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম ছড়ালোক এর আয়োজনে সম্পন্ন হল লেখক কণ্ঠে ছড়াপাঠ ও আলোচনা প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই-আব্দুল কাইয়ুম চৌধুরী মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ