ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

পুলিশ নারী কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে অসহায় ও দুঃস্থ ব্যক্তির মধ্যে প্যাডেল রিকশা বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
  • পঠিত: ২২৬ বার
Overlay/Verification

'পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি, সিলেট-এর উদ্যোগে ‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় সিলেট মহানগরীর ১৫ (পনের) জন অসহায় ও দুঃস্থ ব্যক্তির মধ্যে প্যাডেল রিকশা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়'।

শনিবার ১১ জুলাই বিকাল ৪ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং মহানগর বিএনপি, সিলেট-এর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অভ্যাগত অতিথিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ পুনাক, এসএমপি, সিলেট-এর মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী, মানবিক ও প্রশংসনীয়।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই পুনাক, এসএমপি, সিলেট বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ‘স্বাবলম্বী’ কর্মসূচির আওতায় সিলেট মহানগরীর ১০ (দশ) জন দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে প্যাডেল রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ করা হয়। এছাড়া পবিত্র রমজান মাসব্যাপী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ, পবিত্র ঈদ উপলক্ষে ঈদসামগ্রী উপহার প্রদান, শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান, শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদানসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

পুনাক, এসএমপি, সিলেট-এর ‘স্বাবলম্বী’ কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
‘লোডশেডিং ও মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত জনজীবন’—কর্ণফুলীতে ড. হেলাল উদ্দিন নোমান • আনোয়ারায় চড়া দামে গ্যাস বিক্রি: ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা • সিলেটে স্বজন স্মরণ কর্মসূচি ২০২৬ ও শিক্ষা সামগ্রী বিতরণ আগামীকাল শুক্রবার • সিলেট বিভাগে হাম-রুবেলা সংক্রমণ ও টিকাদান পরিস্থিতি নিরূপণে মাঠপর্যায়ে জরিপ • কর্ণফুলীতে আর-রায়হান মাদরাসায় ছবক অনুষ্ঠান, মুগ্ধ করল শিক্ষার্থীদের পরিবেশনা • ডাঙ্গারচরে কবিরাজ পিতার হাতে প্রতিবন্ধী পুত্রের মৃত্যু • ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালীর মানবিক ব্যক্তিত্ব সাংবাদিক অধীর বড়ুয়া • আইজিপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো সেই শিক্ষক পেলেন জাতীয় সম্মাননা • সিলেটে বিশ্ব বসতি দিবস পালিত সর্বজনীন বাসস্থান ও পরিকল্পিত নগরায়নের আহ্বান • ‘লোডশেডিং ও মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত জনজীবন’—কর্ণফুলীতে ড. হেলাল উদ্দিন নোমান • আনোয়ারায় চড়া দামে গ্যাস বিক্রি: ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা • সিলেটে স্বজন স্মরণ কর্মসূচি ২০২৬ ও শিক্ষা সামগ্রী বিতরণ আগামীকাল শুক্রবার • সিলেট বিভাগে হাম-রুবেলা সংক্রমণ ও টিকাদান পরিস্থিতি নিরূপণে মাঠপর্যায়ে জরিপ • কর্ণফুলীতে আর-রায়হান মাদরাসায় ছবক অনুষ্ঠান, মুগ্ধ করল শিক্ষার্থীদের পরিবেশনা • ডাঙ্গারচরে কবিরাজ পিতার হাতে প্রতিবন্ধী পুত্রের মৃত্যু • ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালীর মানবিক ব্যক্তিত্ব সাংবাদিক অধীর বড়ুয়া • আইজিপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ • সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো সেই শিক্ষক পেলেন জাতীয় সম্মাননা • সিলেটে বিশ্ব বসতি দিবস পালিত সর্বজনীন বাসস্থান ও পরিকল্পিত নগরায়নের আহ্বান •