ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

চট্টগ্রামে ৩ হাজার পিস ইয়াবাসহ এনসিপি কর্মী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : May 2, 2026 ইং
  • পঠিত: ৪৬৭ বার
Overlay/Verification
নিজস্ব প্রতিবেদক ::
চট্টগ্রাম নগরীতে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনোয়ারা উপজেলার একজন সক্রিয় কর্মী বলে জানা গেছে।
শনিবার (২ মে) নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ উত্তর বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
সিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আরিফুল ইসলাম আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের বাসিন্দা এবং মো. হেফাজ উদ্দিনের ছেলে। তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, কক্সবাজারের বিভিন্ন উৎস থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে নগরীতে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, আরিফুল ইসলামের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণের ছবি পাওয়া গেছে। বিশেষ করে দলটির কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিকের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা গেছে।
এ বিষয়ে মন্তব্য জানতে জোবাইরুল আলম মানিকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স