রাউজানে গোলাগুলি : সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 18, 2026 ইং
-
পঠিত: ২৩৮ বার
চট্টগ্রামের রাউজানে একটি বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে একদল সন্ত্রাসী। বুধবার (১১ ফ্রেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের শমসের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় কিছু লোকজন রাস্তায় দৌঁড়াদৌড়ি করছে। একটু পরে ওই ভিডিওতে শুলির শব্দ শুনা যায়। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এবিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজেদুল ইসলাম বলেন, ঘটনার খবর জেনে আমরা ঘটনাস্থলে যাই। তবে কি কারণে গুলি ছোড়া হয়েছে, তা আমরা নিশ্চিত নই। এছাড়াও এই ঘটনার সঙ্গে জড়িত, তাও আমরা নিশ্চিত নই।' বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।
নিউজটি আপডেট করেছেন : Anisur Rahman
কমেন্ট বক্স