ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

বৌদ্ধতত্ত্ববিদ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া’র সংবর্ধনা সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৪৯১ বার
Overlay/Verification
বৌদ্ধতত্ত্ববিদ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া’র সংবর্ধনা সম্পন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, বৌদ্ধতত্ত্ববিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়া'র সংবর্ধনা অনুষ্ঠান শনিবার ১৭ জানুয়ারি বিকাল ৩ ঘটিকায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বেইলী রোডস্থ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স মিলনায়তনে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা ড. সালাউদ্দিন আহমেদ। উদ্বোধক হিসেবে ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ে মাননীয় উপদেষ্টা ড. আ. ফ. ম.খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর নিয়াজ আহমদ খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর এ এস এম আমানুল্লাহ, শ্রীলংকার মান্যবর রাষ্ট্র দূত মি.ধর্মপালা উইরিকোডে, পার্বত্য ভিক্ষু সংঘের সংঘরাজ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাথের, বাংলাদেশ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মুদিতাপাল থের। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রাজীব কান্তি বড়ুয়া । এছাড়া দেশ-বিদেশের গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স