ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন এডুমিগ ও ইএলপি’র ফাউন্ডার ও ম্যানেজিং ডাইরেক্টর আব্বাস কারিমী। তিনি ইংরেজি শিক্ষাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ডিজিটাল এই প্ল্যাটফর্ম চালু করেছেন বলে জানান। তিনি বলেন, এই প্ল্যাটফর্মে ইংরেজি শিক্ষা অনেক সহজ ও আনন্দদায়ক হবে।
ইএলপিতে উচ্চ শিক্ষার্থে বিদেশে যেতে আগ্রহীদের জন্য আইইএলটিএস, পিটিই কোর্স ছাড়াও করানো হবে জেনারেল ইংলিশ, বিজনেস ইংলিশ, কিডস ইংলিশ ও অন্যান্য ইংরেজি কোর্স। সাথে রয়েছে এক জায়গাতেই আইইএলটিএস, পিটিই রেজিস্ট্রেশন সেন্টার ও মক টেস্ট সেন্টার।
অনুষ্ঠানে এডুমিগ ও ইএলপি’র কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনফো বাংলা