ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2026 ইং
  • পঠিত: ৮৪ বার
Overlay/Verification
সীমান্ত বড়ুয়া জয়, সিলেট::::


সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ‘রক্তের অনুসন্ধানে আমরা’ সামাজিক সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৪ নভেম্বর বিকাল দুইটায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী ও রক্তদাতারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের সাবেক সভাপতি রাসেল মাহবুব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক একাত্তরের কথা পত্রিকার নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলার সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া, দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক জালালাবাদের স্টাফ ফটো সাংবাদিক জয়নাল আবেদীন আজাদ, গ্রীন টিভির সিলেট প্রতিনিধি মো. ফারুক মিয়া এবং সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক তারেক আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফিজ আনহার আহমেদ এবং গীতা পাঠ করেন শ্রাবন্তী দাস। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মুবিনুল ইসলাম সোহেল। অনুষ্ঠানে সঞ্চালনা করে শাহরিনা আক্তার ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সোহাগ আহমদ।
বক্তারা বলেন, মানুষের কল্যাণে সামাজিক কাজ এবং স্বেচ্ছায় রক্তদানের মতো মহৎ কাজে যারা নিজেদের নিয়োজিত রেখেছেন, তারা সমাজের গর্বিত মানুষ। ‘রক্তের অনুসন্ধানে আমরা’ সংগঠনটি দীর্ঘদিন ধরে মানবকল্যাণে যে কার্যক্রম পরিচালনা করছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। রক্তের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেকের উচিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা এবং অন্যদেরও এ মহৎ কাজে উৎসাহিত করা।
তারা আরও বলেন, সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মানবিক ও ইতিবাচক সমাজ গঠনে এসব সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন সামাজিক ও রক্তদানমূলক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দায়িত্বশীলদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন। সম্মাননা পাওয়া সংগঠনগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ, স্বপ্ন কুঁড়ি ব্লাড ডোনার সোসাইটি, বারাকাহ ব্লাড সোসাইটি, মুক্ত সমাজ কল্যাণ সংস্থা, একতা অর্গানাইজেশন বাংলাদেশ, ভয়েস অব হিউম্যানিটি সোশ্যাল অর্গানাইজেশন, বন্ধু মহল ব্লাড ফাইটার্স (শান্তিগঞ্জ, সুনামগঞ্জ), আল ইহসান ব্লাড ডোনেশন অর্গানাইজেশন, সেইভ পিপলস যুব ও সমাজ কল্যাণ সোসাইটি, বন্ধু মহল রক্তদান সোসাইটি, শান্তিগঞ্জ ব্লাড ফাউন্ডেশন, হিলফুল ফুজুল রক্তদান সমাজকল্যাণ সংস্থা, আশ শিফা অর্গানাইজেশন এবং সিলেট ডিভিশন ব্লাড ভলান্টিয়ার্স।
এছাড়া ‘রক্তের অনুসন্ধানে আমরা’ সংগঠনের সদস্য এবং নিয়মিত রক্তদাতাদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবী ও সংগঠনের দায়িত্বশীলরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন ।মানবিকতার বন্ধন আরও সুদৃঢ় করা এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।                     

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে • সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা • সিলেটের শিক্ষার মানোন্নয়নে গুণগত পরিবর্তন আনতে হবে: বাণিজ্যমন্ত্রী • মাদক ও অনলাইন জুয়ার মামলা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী • সিলেট বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানে সিউক এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী • ৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানির সিইও হঠাৎ পদত্যাগ, কারণ জানলে অবাক হবেন • মহীয়সী নারী মনিবালা বড়ুয়ার প্রয়াণে শোক ও শ্রদ্ধাঞ্জলি • হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ • সিলেটের প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি করতে হবেঃসিসিক প্রশাসক • উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বসছে সংগীতের বিশেষ আসর • মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে • সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা • সিলেটের শিক্ষার মানোন্নয়নে গুণগত পরিবর্তন আনতে হবে: বাণিজ্যমন্ত্রী • মাদক ও অনলাইন জুয়ার মামলা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী • সিলেট বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানে সিউক এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী • ৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানির সিইও হঠাৎ পদত্যাগ, কারণ জানলে অবাক হবেন • মহীয়সী নারী মনিবালা বড়ুয়ার প্রয়াণে শোক ও শ্রদ্ধাঞ্জলি • হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ • সিলেটের প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি করতে হবেঃসিসিক প্রশাসক • উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বসছে সংগীতের বিশেষ আসর •