ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

বিশ্বনাথে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ করলেন এমপি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
  • পঠিত: ১৪ বার
Overlay/Verification
বিশ্বনাথ প্রতিনিধি


সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি হলো ফ্যামিলি কার্ড। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মধ্যে ট্যাব বিতরণের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়নের পথে আরও এক ধাপ অগ্রগতি হলো। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা সমাজসেবা অফিস আয়োজিত উপজেলা পরিষদের সভাকক্ষে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণকারীদের প্রশিক্ষণ পরিদর্শণ ও ট্যাব বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ অত্যন্ত সতর্কতা, সততা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করতে হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা যাবে না। প্রকৃত তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য উপকারভোগীদের চিহ্নিত করতে হবে, যাতে কর্মসূচির সুফল যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়। ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এ জন্য দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি। তিনি আরও বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে অনিয়ম বা অপরাধের সঙ্গে কেউ জড়িত থাকলে, তিনি যে দলেরই হোন না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। তাই দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আবদুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম প্রমূখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে উপজেলার ৬টি ইউনিয়নের ৩৭ সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব ও পরিচয়পত্র বিতরণ করেন প্রধান অতিথি এমপি তাহসিনা রুশদীর। ইউনিয়নের মোট ১৫ সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব ও পরিচয়পত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
বিশ্বনাথ উত্তর উপজেলা ও সৎপুর মাদরাসা তালামিযের সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা • বিশ্বনাথে উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক এসোসিয়েশনের কমিটি গঠন • বিশ্বনাথে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ করলেন এমপি • এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ • রাউজানের নন্দী পাড়ায় সার্বজনীন মহাশ্মশান নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন • ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার সিলেটে ঐক্যবদ্ধ প্রতিবাদ সমাবেশের ডাক • সাংবাদিক রেজা রুবেলকে দেখতে হাসপাতালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী • সিলেট ওসমানী মেডিকেলে ইন্টার্নি চিকিৎসকদের হামলায় দুই সাংবাদিক আহত • চরলক্ষ্যায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, অংশ নেন এমপি সরওয়ার জামাল নিজাম • আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভায় সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী • বিশ্বনাথ উত্তর উপজেলা ও সৎপুর মাদরাসা তালামিযের সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা • বিশ্বনাথে উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক এসোসিয়েশনের কমিটি গঠন • বিশ্বনাথে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ করলেন এমপি • এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ • রাউজানের নন্দী পাড়ায় সার্বজনীন মহাশ্মশান নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন • ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার সিলেটে ঐক্যবদ্ধ প্রতিবাদ সমাবেশের ডাক • সাংবাদিক রেজা রুবেলকে দেখতে হাসপাতালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী • সিলেট ওসমানী মেডিকেলে ইন্টার্নি চিকিৎসকদের হামলায় দুই সাংবাদিক আহত • চরলক্ষ্যায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, অংশ নেন এমপি সরওয়ার জামাল নিজাম • আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভায় সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী •