ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

প্রকৌশলী ফাহাদ আহমেদ : পেশায় প্রকৌশলী, নেশায় খেলোয়াড়, পরিচয়ে ক্রীড়া সংগঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
  • পঠিত: ৪১৮ বার
Overlay/Verification
পেশাগত জীবনে প্রকৌশলী হলেও খেলাধুলার সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে প্রকৌশলী ফাহাদ আহমেদের। এমএমএ (মিক্সড মার্শাল আর্টস) ও বক্সিংয়ে আটবার স্বর্ণপদক অর্জনের পাশাপাশি তিনি ক্রীড়া সংগঠক হিসেবেও কাজ করছেন। চট্টগ্রামে কমব্যাট স্পোর্টসের প্রসারে বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন এই তরুণ প্রকৌশলী।
শুক্রবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের সিজেকেএস জিমনেসিয়াম হলে অনুষ্ঠিত হয়েছে ‘ইউবিসিএ চ্যাম্পিয়নশিপ সিজন-২’। ইউনিফায়েড কমব্যাট বেঙ্গল অ্যালায়েন্স (Unified Combat Bengal Alliance - UBCA) আয়োজিত এ প্রতিযোগিতার আয়োজক দলের অন্যতম সদস্য ছিলেন প্রকৌশলী ফাহাদ আহমেদ। প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তরুণ কমব্যাট স্পোর্টস খেলোয়াড়রা। তাঁদের মধ্যে রয়েছেন উশু, বক্সিং, কিকবক্সিং, জুডো ও আত্মরক্ষামূলক কৌশলে প্রশিক্ষণ নেওয়া খেলোয়াড়েরা। এ ধরনের আয়োজনের মাধ্যমে খেলোয়াড়দের নিজেদের দক্ষতা প্রদর্শন ও প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হচ্ছে। ছাত্রজীবন থেকেই খেলাধুলার সঙ্গে যুক্ত ফাহাদ আহমেদ। খেলোয়াড় হিসেবে এমএমএ ও বক্সিংয়ে আটবার স্বর্ণপদক অর্জনের পাশাপাশি তিনি কমব্যাট স্পোর্টসের সাংগঠনিক কার্যক্রমেও সম্পৃক্ত হয়েছেন। চট্টগ্রামে এমএমএ-সহ অন্যান্য কমব্যাট স্পোর্টসের পরিচিতি বাড়ানো, তরুণদের এ খেলাগুলোর প্রতি আগ্রহী করে তোলা এবং নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগের সঙ্গে তিনি কাজ করছেন। ইউবিসিএ চ্যাম্পিয়নশিপের আয়োজকদের প্রধান, আন্তর্জাতিক জাজ ও কোচ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, “প্রকৌশলী ফাহাদ আহমেদ শুরু থেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন। মূলত তিনিই প্রথম এমএমএ নিয়ে চট্টগ্রামে প্রথম কাজ শুরু করেন। এবং তিনি আমার কাছে উশু প্রশিক্ষণ নিতেন। পাশাপাশি এমএমএ প্রশিক্ষণে ভালো করা এবং চট্টগ্রামে এমএমএসহ অন্যান্য কমব্যাট স্পোর্টস জনপ্রিয় করার বিষয়ে তাঁর আগ্রহ ও প্রচেষ্টা ছিল। এরপর আমরা একসঙ্গে এসব খেলার প্রসারে কাজ করে যাচ্ছিলাম। আজ আমাদের চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর সম্পন্ন হলো। আয়োজকদের মধ্যে ফাহাদ অন্যতম একজন। আমরা তাঁর এই কাজকে সাধুবাদ জানাই এবং তাঁর আরও উন্নতি কামনা করি।” প্রকৌশলী হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়াঙ্গনে সক্রিয় রয়েছেন ফাহাদ আহমেদ। খেলোয়াড়ি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্রীড়া সংগঠনে যুক্ত হওয়ার মাধ্যমে তিনি চট্টগ্রামে কমব্যাট স্পোর্টসের বিকাশে ভূমিকা রাখার চেষ্টা করছেন। তাঁর এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ বাড়ানো এবং এ ধরনের খেলাকে আরও পরিচিত করে তোলা।

নিউজটি আপডেট করেছেন : Anisur Rahman

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা -সিসিক প্রশাসক • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ভৈষজ্য সংঘদান, মেডিটেশন ও স্মরণ সভা সম্পন্ন • প্রকৌশলী ফাহাদ আহমেদ : পেশায় প্রকৌশলী, নেশায় খেলোয়াড়, পরিচয়ে ক্রীড়া সংগঠক • স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান • বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে: শিল্পমন্ত্রী • সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত • তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত • ‘লোডশেডিং ও মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত জনজীবন’—কর্ণফুলীতে ড. হেলাল উদ্দিন নোমান • আনোয়ারায় চড়া দামে গ্যাস বিক্রি: ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা • ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা -সিসিক প্রশাসক • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ভৈষজ্য সংঘদান, মেডিটেশন ও স্মরণ সভা সম্পন্ন • প্রকৌশলী ফাহাদ আহমেদ : পেশায় প্রকৌশলী, নেশায় খেলোয়াড়, পরিচয়ে ক্রীড়া সংগঠক • স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান • বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে: শিল্পমন্ত্রী • সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত • তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত • ‘লোডশেডিং ও মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত জনজীবন’—কর্ণফুলীতে ড. হেলাল উদ্দিন নোমান • আনোয়ারায় চড়া দামে গ্যাস বিক্রি: ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা •