ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

‘আইনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ জরুরি’—জুলধায় মাদকবিরোধী সমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
  • পঠিত: ১১ বার
Overlay/Verification
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মাদকবিরোধী সমাবেশ ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উত্তর জুলধা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জুলধা ৯ নম্বর ওয়ার্ড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে স্থানীয় বিভিন্ন সড়কে সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

মদিনাতুল আউলিয়া তাহফিজুল কোরআন একাডেমির পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ মনির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিদুয়ানুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী মো. ওসমান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিদুয়ানুল ইসলাম বলেন, মাদক একটি ব্যক্তির জীবন ধ্বংসের পাশাপাশি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ঝুঁকির মধ্যে ফেলে। তাই প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি স্তর থেকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রম বাড়ানো প্রয়োজন। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি জনসচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।

বিশেষ অতিথি হাজী মো. ওসমান বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরিবার ও স্থানীয় সমাজকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের (সুজন), ডা. মুহাম্মদ নুর, ডা. আশরাফুল হাশেম জনি, জুলধা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মঈনুদ্দিন টিপু, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম সওদাগর, মাস্টার মুহাম্মদ নাছির উদ্দীন, মুহাম্মদ ফখকর চৌধুরী, ইলিয়াছ কন্টাক্টর, মো. ফোরকান, ডা. সিরাজুল মোস্তফা, ডা. সালাউদ্দিন, শহিদুল ইসলাম বাদশা ও আজিজুর রহমান সোহেলসহ স্থানীয় সামাজিক ও সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে তরুণদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে সন্তানদের চলাফেরা ও বন্ধুত্বের বিষয়ে পরিবারের সদস্যদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

পরে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে আয়োজক, অতিথি, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি উত্তর জুলধার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদকবিরোধী সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।

নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
‘আইনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ জরুরি’—জুলধায় মাদকবিরোধী সমাবেশ • চিত্রকর্ম সৃষ্টিশীল ও মানবিক কাজকে উৎসাহিত করে:ভারতীয় সহকারী হাই কমিশনার • সিলেটে সম্প্রীতি, ভালোবাসা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক আমীর হোসেন সোহাগ • সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত • সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন বরণ সম্পন্ন • সাংবাদিক নাঈমের পিতা মরহুম ইকবাল আহমদের স্মরণে ফ্রি ব্লাড ক্যাম্পিং ও দোয়া মাহফিল • পিপিএম-সেবা পদক পেলেন এসএমপি’র জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব • অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত:আনোয়ারায় মালাই ফুডসকে জরিমানা • রামু ট্র্যাজেডি : ১৪ বছরে নিষ্পত্তি হয়নি ১৮ মামলার একটিও • না ফেরার দেশে সিলেটের তরুন সাংবাদিক তুহিনুল হক তুহিন • ‘আইনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ জরুরি’—জুলধায় মাদকবিরোধী সমাবেশ • চিত্রকর্ম সৃষ্টিশীল ও মানবিক কাজকে উৎসাহিত করে:ভারতীয় সহকারী হাই কমিশনার • সিলেটে সম্প্রীতি, ভালোবাসা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক আমীর হোসেন সোহাগ • সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত • সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন বরণ সম্পন্ন • সাংবাদিক নাঈমের পিতা মরহুম ইকবাল আহমদের স্মরণে ফ্রি ব্লাড ক্যাম্পিং ও দোয়া মাহফিল • পিপিএম-সেবা পদক পেলেন এসএমপি’র জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব • অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত:আনোয়ারায় মালাই ফুডসকে জরিমানা • রামু ট্র্যাজেডি : ১৪ বছরে নিষ্পত্তি হয়নি ১৮ মামলার একটিও • না ফেরার দেশে সিলেটের তরুন সাংবাদিক তুহিনুল হক তুহিন •