ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
  • পঠিত: ২৭ বার
Overlay/Verification
চট্টগ্রামের রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ সাইদুর রহমান সাদ্দাম (৩৫) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম। এরপূর্বে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার ৩ নম্বর চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চিকদাইর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাইদুর রহমান সাদ্দাম স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়ার ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাউজান থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. ওমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল-৮ ডিউটিতে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিকদাইর গ্রামের হযরত উজির আলী শাহ ঈদগাঁ মাঠের সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে সাইদুর রহমান সাদ্দামকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় থাকা ১২০টি স্যালাইনের প্যাকেটে মোট ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করে জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটক সাইদুর রহমান সাদ্দামের বাবা মো. ফরিদ মিয়া দাবি করেন, তার ছেলেকে মাদক কারবারিরা ফাঁসিয়েছে। তিনি বলেন, মাদককারবারীরা বাড়ির পাশে মদ রেখে আমার ছেলেকে ঘটনাস্থলে ফোনে ডেকে নিয়ে গিয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। আমি চিকদাইর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আগামীতে ইউনিয়ন বিএনপির সভাপতি হওয়ার পাশাপাশি ইউপি নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা করছি। এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার ছেলেকে ফাঁসিয়ে মানহানি করার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে রাউজান থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। দায়িত্ব পালনরত পুলিশ তার বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে তাকে মাদকসহ হাতেনাতে আটক করেছে। তার বাবার দাবি নিছক অজুহাত। পুলিশ জানায়, এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মো. ওমর ফারুকের দায়ের করা এজাহারের ভিত্তিতে রাউজান থানায় মামলা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(গ) ধারায় করা হয়েছে। মামলার নম্বর ১৩, তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি তদন্ত করছেন এসআই (নিরস্ত্র) মো. হাসান আলী শেখ।

নিউজটি আপডেট করেছেন : Anisur Rahman

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক ১ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ বাড়ানোর নির্মম সিদ্ধান্ত: এম এ আলীম সরকার শিক্ষকদের বই পড়ায় উৎসাহ দিতে রাউজান ইংলিশ স্কুলে ‘সাহিত্য আসর’ চট্টগ্রাম ওয়াসার ডিএমডি হলেন এ্যাব চট্টগ্রাম এর সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লা রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনের সাথে পূজা উদযাপন ফ্রন্ট রাউজান শাখার নব নির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় আনোয়ারায় ট্রাক-সিএনজি সংঘর্ষ: আহত ৪ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানুষের মনে জাগরণ সৃষ্টি করেছেন তরুণ সমাজসেবক আসাদ UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ,সম্পাদক সামিহা তাহসিন রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক ১ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ বাড়ানোর নির্মম সিদ্ধান্ত: এম এ আলীম সরকার শিক্ষকদের বই পড়ায় উৎসাহ দিতে রাউজান ইংলিশ স্কুলে ‘সাহিত্য আসর’ চট্টগ্রাম ওয়াসার ডিএমডি হলেন এ্যাব চট্টগ্রাম এর সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লা রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনের সাথে পূজা উদযাপন ফ্রন্ট রাউজান শাখার নব নির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় আনোয়ারায় ট্রাক-সিএনজি সংঘর্ষ: আহত ৪ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানুষের মনে জাগরণ সৃষ্টি করেছেন তরুণ সমাজসেবক আসাদ UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ,সম্পাদক সামিহা তাহসিন