সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন
-
নিউজ প্রকাশের তারিখ :
Sep 20, 2026 ইং
-
পঠিত: ১৭ বার
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
এক শুভেচ্ছা বার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে-এটাই প্রত্যাশা। দলের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যকে ধারণ করে নবনির্বাচিত নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি নতুন নেতৃত্বের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক পথচলার সাফল্য কামনা করেন।
বার্তা প্রেরক
পাবেল আহমেদ
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স