রাউজান প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন
-
নিউজ প্রকাশের তারিখ :
Sep 19, 2026 ইং
-
পঠিত: ২২ বার
রাউজান প্রেসক্লাবের উদ্যােগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২ টায় রাউজান প্রেস ক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি প্রদীপ শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন কিউসি লজিস্টিকস কোম্পানি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও আবুল কাশেম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন সময় টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি, সাংবাদিক শিবলী আল সাদিক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, এম.বেলাল উদ্দীন, সমাজসেবক মাওলানা এখলাছুর রহমান, শিক্ষানুরাগী মাস্টার শাহ আলম, মাওলানা নাসিম উদ্দিন, মানবাধিকার বাস্তাবায় সংস্থার জেলা সদস্য সচিব মোহাম্মদ আবছার, রাউজান ছাত্রকল্যাণ সংসদের সাবেক সভাপতি আলমগীর হোসেন। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি গাজী জয়নাল আবেদীন জুবায়ের, নির্বাহী সদস্য এম রমজান আলী, সহ সভাপতি যীশু সেন, যুগ্ম সম্পাদক আরফাত হোসাইন, শাহাদাত হোসেন সাজ্জাদ, অর্থ সম্পাদক আনিসুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত, সংগঠক মো. মামুন মিয়া।
এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এম. বেলাল উদ্দীন। সভায় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) বিশ্ব মানবতার অগ্রদূত। প্রিয় নবীর আদর্শ ধারণ করে জীবন পরিচালিত করা গেলে সমাজ থেকে সকল অশান্তি দূরীভূত হয়ে সত্যিকার অর্থে আলোকিত সমাজ গড়ে উঠবে।
নিউজটি আপডেট করেছেন : Anisur Rahman
কমেন্ট বক্স