ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
  • পঠিত: ১৭ বার
Overlay/Verification
উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট:::: নিরাপদ সড়ক ও মানবিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ, সিলেট জেলা কমিটির ২০২৬–২০২৮ কার্যকরী কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট মহানগরীর প্যারালাক্স রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী। সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ মো. শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দিকনির্দেশনা মূলক সূচনা বক্তব্য রাখেন নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা, মানবিক চক্ষু চিকিৎসক ও সংগঠক ডা. জহিরুল ইসলাম (অচিনপুরী)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ পিডিজি আতাউর রহমান পীর, লেখক, কলামিস্ট ও পরিবেশবিদ আফতাব চৌধুরী এবং সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মইন উদ্দিন আহমদ। সাংঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন শিপলুর সঞ্চালনায় ও যুগ্ম সম্পাদক হাকীম ফারুক আহমদ নোমান এর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক ও গীতিকবি গিয়াস উদ্দিন সানি। পরে প্রজেক্টর ডিসপ্লের মাধ্যমে বর্তমানে ঢাকা সিলেট হাইওয়েতে যাতায়াত দীর্ঘ সময় লাগার প্রধান কারণ ও বড়বড় দুর্ঘটনার মূল কারণ এবং এসব নিরশনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের করনিও ভুমিকা কি হওয়া উচিত, দূরপাল্লার ৮০জন ড্রাইভারের মধ্যে একটা জরিপ কার্য অনুষ্টিত হয়। এর ডায়াগ্রাম সাহায্যে একটা প্রেজেন্টেশন উপস্তাপন করেন সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক ড. মুনতাহা। পরে ২০২৬-২০২৮ সালের জন্য দুই বছর মেয়াদি ৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির সকল সদস্য প্রধান অতিথির হাত থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। প্রধান অতিথি ডা.জিয়াউর রহমান চৌধুরী বলেন,মানুষের নিরাপদ চলাচল ও সড়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডাঃ জহিরুল ইসলাম এর উদ্যোগে এই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি যাত্রা শুরু করে। সংগঠনটির পক্ষ থেকে নিরাপদ যাতায়াতের পরিবেশ গড়ার লক্ষ্যে যে কাজের উদ্যোগ নিয়েছে, সেটা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। নিরাপদ যাতায়াত, আমাদের সবার দায়িত্ব। সকলের সচেতন পথচলা নিশ্চিত করতে একসঙ্গে গড়ি নিরাপদ যাতায়াতের পরিবেশ। এসময় তিনি বলেন, স্কিনে প্রেজেন্টেশনে সড়ক, রেল, বিমান ও জলপদ এই সকল কিছু সিলেট বিভাগের জন্য খুবই গুরুত্ব বহন করে। সিলেট-ঢাকা সড়কের যে অবস্থা নিয়ে বলেন, রাস্তাটি পুরোপুরি যাতায়াতের একটা অনুপযোগী বলা যায়। তিনি আকাশ যাতায়াতেও সিলেটবাসীর কষ্ট তুলে ধরেন, তিনি অন্য জেলায় বিমান যাতায়াতে ভাড়া ভাড়ে না, শুধু সিলেটবাসী ভাড়তি বিমান ভাড়া দিতে হয়, রেলসহ সকল বিষয়ের অব্যাবস্থাপনা নিয়ে সিলেটবাসী সকলকে সৌচ্ছার হওয়ার আহবান জানান। তিনি দেশের অন্য জেলার রাস্তাঘাটের উন্নয়ন দেখে প্রশংসা করেন। সিলেট সুরমা নদী খননে সরকারের দৃষ্টি দেওয়ার প্রতি অনুরোধ করেন। সুরমা নদী খনন হলে শহরের জলাবদ্ধতা আর হবে না। যাতায়াতে বিকল্প ব্যবস্থা থাকলে জানঝট হবে না, সময়ও কম লাগবে। তিনি যানজটের কারণ হিসাবে হাইওয়েতে রাস্তার উপর বাজারের বিষয়টি তুলে ধরেন, এসব হাঠবাজারের বিষয়ে সরকারের উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন। সিলেট-ঢাকা হাইওয়ের ৬ লেনের কাজ দ্রত সম্পন্ন করার জন্য সরকার ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক দৃষ্টি রাখলে মানুষের কষ্ট কমানো সম্ভব বলে তিনি জানান। তিনি নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের দাবির সাথে একমত পোষণ করেন। তিনি সিলেট তাজপুর এলাকায় একটা ট্রমা সেন্টার স্থাপন করার দাবি জানান। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯শত বেডে সকল ধরনের রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই হাসপাতালে কে ধনী আর কে গরীর কোন আলাদা সিষ্টেম নাই, সকল রোগীকে সমানভাবে চিকিৎসা দেওয়া হয়। তিনি নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের সকল ধরনে সহযোগীতা করার আহবান জানান। সরকার যে নতুন রেফারেন্স সিষ্টেম চালুর উদ্যোগ নিয়েছেন তাতে সাধারণ মানুষের অনেক উপকার আসবে। উপজেলার রোগীরা সেখানেই চিকিৎসা সেবা পাবে। নবগঠিত কমিটিতে অন্যান্যরা হলেন, প্রধান উপদেষ্টা ডাঃ জহিরুল ইসলাম (অচিনপুরী), উপদেষ্টা আতাউর রহমান পীর, আফতাব চৌধুরী, এম.এ জলিল। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সভাপতি অধ্যক্ষ শামছুল ইসলাম, এম.এ ওয়াহাব (সহ-সভাপতি), সোলেমান হোসেন চুন্নু (সহ-সভাপতি), এড. শফিকুল ইসলাম (সহ-সভাপতি), জাহাঙ্গীর আলম (সহ-সভাপতি), আতিক রাহি (সহ-সভাপতি), সাধারণ সম্পাদক প্রভাষক ও গীতিকবি গিয়াস উদ্দিন সানি, (যুগ্ম সম্পাদক), হাকিম নোমান হিমাংশু শেখর দাস (যুগ্ম সম্পাদক), দেলোয়ার হোসেন শিপলু (সাংগঠনিক সম্পাদক), আবু ইউসুফ (সহ-সাংগঠনিক সম্পাদক), কোহিনুর চৌধুরী (অর্থ-সম্পাদক), মামুন শাহরিয়ার শুভ (সহ-অর্থ-সম্পাদক), রাকিব আহমদ রুবেল (দপ্তর সম্পাদক), মো: লুৎফুর রহমান (সহ-দপ্তর সম্পাদক), বদরুল ইসলাম মহসিন (প্রচার ও প্রকাশনা সম্পাদক), শাখাওয়াত হোসেন পীর (সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক), এডভোকেট কাওছার আহমেদ (আইন বিষয়ক সম্পাদক), এড. জাকির হোসেন (সহ-আইন বিষয়ক সম্পাদক), ড. মুনতাহা (শিক্ষা বিষয়ক সম্পাদক), রুনা সুলতানা (সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক), শামছুল ইসলাম মনজু (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক), আফতাব উদ্দিন চৌধুরী (সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক), উৎফল বড়ুয়া (মিডিয়া ও আইটি সম্পাদক), (সহ- মিডিয়া ও আইটি সম্পাদক), পাপিয়া আহমেদ লিপি ( মহিলা বিষয়ক সম্পাদক), লাভলী মালিক (সহ-মহিলা বিষয়ক সম্পাদক), লোকমান আহমদ (সড়ক বিষয়ক সম্পাদক), ইঞ্জিনিয়ার মনিরুজ্জমান (সহ-সড়ক বিষয়ক সম্পাদক), মহিবুর রহমান চৌধুরী ( রেলপথ বিষয়ক সম্পাদক), আল-আমিন (সহ-রেলপথ বিষয়ক সম্পাদক), হুমায়ুন কবির (আকাশ পথ বিষয়ক সম্পাদক), আজিুজুল ইসলাম (সহ-আকাশ পথ বিষয়ক সম্পাদক), শফিকুর রহমান (জলপথ বিষয়ক সম্পাদক), ছামির আহমদ (সহ-জলপথ বিষয়ক সম্পাদক), রাকিব মিয়া তালুকদার (পর্যটক বিষয়ক সম্পাদক), আব্দুল মনাফ (সহ-পর্যটক বিষয়ক সম্পাদক), সদস্য: কবীর আহমদ সোহেল বিলাস সিনহা,বায়েজিদ খান, কামরুল হাসান সুমন, সেবুল রেজা, আলা-উদ্দিন পাশা, ইকবাল হোসেন, হুমায়ুন রশিদ, মাহফুজুর রহমান মারুফ। সভাপতির বক্তব্যের পূর্বে অতিথিদেরকে ক্রেস্ট প্রদান করেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতি অধ্যক্ষ শামছুল ইসলাম নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে ‘নিরাপদ যাতায়াত প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করছেন। তিনি আরো বলেন, শুধু অভিষেক অনুষ্ঠান নয়, সংগঠনের সকলের মধ্যে সৌহাদ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আমরা কাজ করবো। তিনি বলেন, সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সংবিধান সম্মতভাবে সংগঠনের দায়িত্ব গ্রহণ করছে। আশা রাখি সবার সক্রিয় অংগ্রহণে আমাদের প্রিয় লক্ষে সংগঠকনকে এগিয়ে নিতে পারবো।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন গ্যাস ও কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর সিইউএফএলে সার উৎপাদন শুরু সিলেট সার্কিট হাউজে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে ব্যাপক প্রস্তুতি ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্ ইসলামী ব্যাংকে সংঘর্ষের প্রতিবাদে কর্ণফুলীতে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের মহাসড়ক অবরোধ বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল শরতের কবিতা পাঠ শিকলবাহায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪, আশঙ্কাজনক আরও কয়েকজন ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন গ্যাস ও কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর সিইউএফএলে সার উৎপাদন শুরু সিলেট সার্কিট হাউজে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে ব্যাপক প্রস্তুতি ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্ ইসলামী ব্যাংকে সংঘর্ষের প্রতিবাদে কর্ণফুলীতে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের মহাসড়ক অবরোধ বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল শরতের কবিতা পাঠ শিকলবাহায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪, আশঙ্কাজনক আরও কয়েকজন ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে