ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা: মিফতাহ্ সিদ্দিকী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
  • পঠিত: ৩ বার
Overlay/Verification
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ্ সিদ্দিকী বলেন, আমরা একটি পরিবর্তিত বাংলাদেশে নতুন যাত্রা শুরু করেছি। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শুরু হওয়া এই যাত্রাপথে বিভিন্ন সময়ে হোঁচট খেতে হয়েছে। স্বাধীনতার আকাঙ্ক্ষার বাংলাদেশ এবং বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার যে প্রত্যাশা ছিল, সেই পথও বারবার বাধাগ্রস্ত হয়েছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তুলব। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি তুলে ধরে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট আমাদের আবারও আবেগাপ্লুত করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসৈনিক। তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন। আজ তিনি আমাদের মাঝে থাকলে আমাদের আরও ভালো লাগত। তার দিকনির্দেশনা নিয়ে আমরা দেশ পরিচালনায় আরও এগিয়ে যেতে পারতাম। অনুষ্ঠানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, গত ১৫ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর যে জুলুম-নির্যাতন ও রাজনৈতিক নিপীড়ন চালানো হয়েছে, তা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। দীর্ঘদিনের সেই দুঃশাসন ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে তাদের রায় দিয়েছে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে নতুন করে গণতন্ত্র ফিরে এসেছে। জনগণের প্রত্যাশা ও আস্থার মর্যাদা রক্ষা করে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষের জীবনে আনন্দ, উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য এনে দেয়। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর ও মন দুটোই ভালো থাকে, কর্মস্পৃহা বাড়ে এবং মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে ওঠে। তিনি বলেন,শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। এতে তাদের শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক বিকাশও ঘটবে। একই সঙ্গে তারা একজন সুশৃঙ্খল, আত্মবিশ্বাসী ও ইতিবাচক মানুষ হিসেবে গড়ে উঠবে। শাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. রবিউল ইসলাম, ছাত্র পরিচালনা ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুকলেসুর রহমান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফ উদ্দীন, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এসসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা: মিফতাহ্ সিদ্দিকী জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম ছড়ালোক এর আয়োজনে সম্পন্ন হল লেখক কণ্ঠে ছড়াপাঠ ও আলোচনা প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই-আব্দুল কাইয়ুম চৌধুরী মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: সিসিক প্রশাসক ধর্মীয় সম্প্রীতিই বাংলাদেশের ঐতিহ্য, বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই: খন্দকার আব্দুল মুক্তাদির ঐক্যের পথে নতুন যাত্রা: আমেনা রহমান সমাজ কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা: মিফতাহ্ সিদ্দিকী জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম ছড়ালোক এর আয়োজনে সম্পন্ন হল লেখক কণ্ঠে ছড়াপাঠ ও আলোচনা প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই-আব্দুল কাইয়ুম চৌধুরী মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: সিসিক প্রশাসক ধর্মীয় সম্প্রীতিই বাংলাদেশের ঐতিহ্য, বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই: খন্দকার আব্দুল মুক্তাদির ঐক্যের পথে নতুন যাত্রা: আমেনা রহমান সমাজ কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ