ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

বিশ্ব আলোকচিত্র দিবসে বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের র‍্যালি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
  • পঠিত: ১৭৪ বার
Overlay/Verification
বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) উদ্যোগে রাজধানীতে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বিপিজেএ কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে পল্টন মোড় ও দৈনিক বাংলা মোড় প্রদক্ষিণ করে পুনরায় অ্যাসোসিয়েশন কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মশিউর রহমান সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাদলসহ আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের ফটোসাংবাদিকরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ফেস্টুন ও ব্যানার দেখা যায়। দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি ফটোসাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার নানা বার্তা ব্যানারে উপস্থাপন করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে বাড়তি উদ্দীপনা যোগ করে 'কালার স্মোক' বা রঙিন ধোঁয়া। শোভাযাত্রার বিভিন্ন পর্যায়ে রঙিন ধোঁয়া উড়ানো হলে পুরো চত্বর দৃষ্টিনন্দন হয়ে ওঠে, যা অনেক আলোকচিত্রী ক্যামেরাবন্দি করেন। আয়োজকরা বলেন, একটি ছবি কেবল কোনো দৃশ্য ধারণ করে না, বরং ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে সাক্ষ্য বহন করে। অনেক সময় হাজারো শব্দের চেয়ে একটি শক্তিশালী ছবি ঘটনার গভীরতা ও সামাজিক বাস্তবতাকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। তারা আরও বলেন, যেকোনো সংঘাত, রাজনৈতিক আন্দোলন, সামাজিক দুর্যোগ ও জাতীয় সংকটে ফটোসাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁরা প্রতিনিয়ত নানা ঝুঁকি ও প্রতিকূলতার সম্মুখীন হন। তাই তাঁদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং পেশাগত সুরক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। র‍্যালি শেষে বিপিজেএ কার্যালয়ে ফটোসাংবাদিকদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কর্ণফুলীতে বিএনপির প্রার্থী বাছাই শুরু • ‘আইনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ জরুরি’—জুলধায় মাদকবিরোধী সমাবেশ • চিত্রকর্ম সৃষ্টিশীল ও মানবিক কাজকে উৎসাহিত করে:ভারতীয় সহকারী হাই কমিশনার • সিলেটে সম্প্রীতি, ভালোবাসা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক আমীর হোসেন সোহাগ • সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত • সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন বরণ সম্পন্ন • সাংবাদিক নাঈমের পিতা মরহুম ইকবাল আহমদের স্মরণে ফ্রি ব্লাড ক্যাম্পিং ও দোয়া মাহফিল • পিপিএম-সেবা পদক পেলেন এসএমপি’র জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব • অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত:আনোয়ারায় মালাই ফুডসকে জরিমানা • রামু ট্র্যাজেডি : ১৪ বছরে নিষ্পত্তি হয়নি ১৮ মামলার একটিও • স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কর্ণফুলীতে বিএনপির প্রার্থী বাছাই শুরু • ‘আইনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ জরুরি’—জুলধায় মাদকবিরোধী সমাবেশ • চিত্রকর্ম সৃষ্টিশীল ও মানবিক কাজকে উৎসাহিত করে:ভারতীয় সহকারী হাই কমিশনার • সিলেটে সম্প্রীতি, ভালোবাসা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক আমীর হোসেন সোহাগ • সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত • সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন বরণ সম্পন্ন • সাংবাদিক নাঈমের পিতা মরহুম ইকবাল আহমদের স্মরণে ফ্রি ব্লাড ক্যাম্পিং ও দোয়া মাহফিল • পিপিএম-সেবা পদক পেলেন এসএমপি’র জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব • অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত:আনোয়ারায় মালাই ফুডসকে জরিমানা • রামু ট্র্যাজেডি : ১৪ বছরে নিষ্পত্তি হয়নি ১৮ মামলার একটিও •