রাউজানের প্রাণীসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে খামারীদের সংবাদ সম্মেলন
-
নিউজ প্রকাশের তারিখ :
Aug 19, 2026 ইং
-
পঠিত: ২৬ বার
রাউজান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জয়িতা বসুর বিরুদ্ধে খামারীদের প্রকল্প আত্মসাৎ, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাউজান উপজেলার বিভিন্ন খামারীবৃন্দ৷ গত শনিবার বেলা ১টায় রাউজান সদর মুন্সিরঘাটাস্থ একটি রেস্টুরেন্টের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাউজান ইউনিয়ন ডেইরী পিজির কোষাধ্যক্ষ রনি এগ্রোর সত্ত্বাধিকারী মুহাম্মদ শাহেদ হাছান রনি। এসময় উপস্থিত ছিলেন রাউজান ইউনিয়ন ডেইরী পিজির সভাপতি গরু পালনকারী মুহাম্মদ তসলিম উদ্দিন, আলমগীর ডেইরি ফার্ম, সদস্য মুহাম্মদ আলমগীর, আবদুর রহমান এগ্রোর সত্ত্বাধিকারী মোফাসসেল, সদস্য আসিফ এগ্রোর সত্ত্বাধিকারী মুহাম্মদ আমিনুর রহমান আসিফ, সদস্য ভাই ভাই পোল্ট্রি এন্ড ফার্ম, মিল্টন ভট্টাচার্য, নাজিম এগ্রোর সত্ত্বাধিকারী ফরিদা আকতার, জাগের হোসেন এগ্রোর সত্ত্বাধিকারী রাবেয়া বেগম। খামারীদের প্রকল্প আত্মসাৎ, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত দাবি করেছেন খামারীরা।
নিউজটি আপডেট করেছেন : Anisur Rahman
কমেন্ট বক্স