ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

আনোয়ারা টানেল চত্বরে বাস দুর্ঘটনা: ২ নারীর প্রাণহানি, আহত ৩০

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
  • পঠিত: ২৮১ বার
Overlay/Verification


ফরহাদুল ইসলাম,আনোয়ারা :

​চট্টগ্রামের আনোয়ারায় দ্রুতগতির এক যাত্রীবাহী বাসের চাপায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বাসটির বেপরোয়া ধাক্কায় একে একে ছয়টি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে দুই নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন।

​বৃহস্পতিবার রাত আনুমানিক আটটার দিকে উপজেলার টানেল সংযোগ চত্বর এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ঘাতক বাসটির নম্বর চট্টমেট্রো জ-১১-০২৯০। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরি এলাকার রমিজ মেম্বার বাড়ির কাজল দত্তের স্ত্রী পলি দত্ত (৩০) এবং একই এলাকার শিমুল শীলের স্ত্রী ইফা শীল (৪০)। নিহত পলি দত্ত দুই সন্তানের জননী ছিলেন।

​প্রত্যক্ষদর্শীরা জানান, টানেল সড়ক থেকে দ্রুতগতিতে বের হয়ে আসা যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টানেল চত্বরে দাঁড়িয়ে থাকা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে চাপা দেয়। এরপর বাসটি পথপাশের আব্দুল মান্নানের চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে অটোরিকশাগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশার চালক, যাত্রী ও দোকানদারসহ অন্তত ৩০ জন গুরুতর আহত হন।

​ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন।

​আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই নারীর মৃত্যু হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে বাকি আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং আহতদের চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Farhadul Islam

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল শরতের কবিতা পাঠ শিকলবাহায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪, আশঙ্কাজনক আরও কয়েকজন ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার, ‘আওয়ামী দোসরদের’ শাস্তি—কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীল বড়ুয়ার পাশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক অনুষ্ঠিত হল শরতের কবিতা পাঠ শিকলবাহায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪, আশঙ্কাজনক আরও কয়েকজন ইউটার্ন নেওয়া কাভার্ডভ্যানের ধাক্কায় থেঁতলে গেল মাইক্রোবাস, নিহত ৩, আহত অনেকে রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের অভিষেক ও ঈদে মিলাদুন্নবী (দ) উপলক্ষে সেমিনার ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজের সাহায্য চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার, ‘আওয়ামী দোসরদের’ শাস্তি—কর্ণফুলীতে ছাত্রদলের বিক্ষোভ হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীল বড়ুয়ার পাশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) পরিবেশ রক্ষায় চট্টগ্রামের কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ সিলেটে পিপলস চ্যারিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং সম্পন্ন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন