ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

জ্ঞান আর সুস্বাস্থ্যের বন্ধনে কিউর পয়েন্ট, সম্মাননা পেলেন ৬৮ কুইজ বিজয়ী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
  • পঠিত: ৩০৭ বার
Overlay/Verification
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে জ্ঞানচর্চা, স্বাস্থ্যসচেতনতা ও সামাজিক সম্পৃক্ততার এক ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে ৬৮ জন কুইজ বিজয়ীকে সম্মাননা দিয়েছে কিউর পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার। দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বার কর্ণফুলীর মইজ্জ্যারটেকে অবস্থিত প্রতিষ্ঠানটি বিশ্বকাপ ফুটবল কুইজ ২০২৬ উপলক্ষে আয়োজিত অনলাইন পর্ব, সেমিফাইনাল ও ফাইনালের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়।
‎শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কিউর পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টারের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও সিনিয়র কনসালটেন্ট ডা. প্রবাল চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. খোকন চৌধুরী, রামগতি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবলু দাশ, পরিচালক সেকান্দর হোসেন ও সাহাদত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক শান্তনু রায়।
‎অনুষ্ঠানে জানানো হয়, কিউর পয়েন্ট বিশ্বকাপ ফুটবল কুইজ ২০২৬-এর আওতায় ২৫টি অনলাইন পর্বে শান্তিরহাট ও মইজ্জ্যারটেক শাখা থেকে প্রতিটি পর্বে ২৫ জন করে বিজয়ী নির্বাচিত হন। পাশাপাশি সেমিফাইনাল ও ফাইনাল পর্বের ১৮ জন বিজয়ীসহ সর্বমোট ৬৮ জনকে পুরস্কৃত করা হয়েছে।
স্বাগত বক্তব্যে কিউর পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক টিটু কুমার দে বলেন, "কিউর পয়েন্ট বিশ্বকাপ ফুটবল কুইজ ২০২৬-এর ২৫টি অনলাইন পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল কুইজের মোট ৬৮ জন বিজয়ীকে আজ সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত। বিশ্বকাপ ফুটবল কুইজে জ্ঞানের বিজয়ীদের সম্মাননা, আর স্বাস্থ্যসেবায় সবার সুস্থ জীবনের অঙ্গীকার নিয়েই কিউর পয়েন্ট এগিয়ে চলেছে।"
‎তিনি আরও বলেন, "কিউর পয়েন্ট বিশ্বাস করে, জ্ঞান, খেলাধুলার চেতনা ও সুস্বাস্থ্যের সমন্বয়ই একটি সচেতন ও সুন্দর সমাজ গড়ে তোলে। তাই কিউর পয়েন্ট শুধু একটি ডায়াগনস্টিক সেন্টার নয়, বরং বিশ্বস্ত স্বাস্থ্যসেবার পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগেরও নির্ভরযোগ্য ঠিকানা। ভবিষ্যতেও আমরা সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই।"
প্রধান অতিথির বক্তব্যে ডা. প্রবাল চক্রবর্তী বলেন, "বর্তমান প্রজন্মকে শুধু প্রযুক্তিনির্ভর শিক্ষা নয়, জ্ঞানভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কুইজ প্রতিযোগিতা শিক্ষার্থীদের জানার আগ্রহ বৃদ্ধি করে এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। কিউর পয়েন্ট স্বাস্থ্যসেবার পাশাপাশি যে সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।"
‎তিনি আরও বলেন, "একটি প্রতিষ্ঠান যখন ব্যবসায়িক সফলতার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করে, তখন সেটি মানুষের আরও বেশি আস্থা অর্জন করে। আমি আশা করি, কিউর পয়েন্ট ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।"
সভাপতির বক্তব্যে পরিচালক শান্তনু রায় বলেন, "কিউর পয়েন্ট দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দক্ষিণ চট্টগ্রামের মানুষের আস্থার প্রতীক হিসেবে নির্ভুল রোগ নির্ণয় ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করে আসছে। আমরা শুধু স্বাস্থ্যসেবায় সীমাবদ্ধ থাকতে চাই না, বরং সমাজের মেধা, মনন ও মানবিক মূল্যবোধের বিকাশেও ভূমিকা রাখতে চাই।"
‎তিনি বলেন, "বিশ্বকাপ ফুটবল কুইজ আয়োজনের মাধ্যমে আমরা তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চা ও খেলাধুলার প্রতি আগ্রহ তৈরির চেষ্টা করেছি। বিজয়ীদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাদের আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে পেরে আমরা আনন্দিত।"
‎অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে শিক্ষার্থী, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত অতিথিরা কুইজ প্রতিযোগিতার সফল আয়োজনের জন্য কিউর পয়েন্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
‎উল্লেখ্য, কর্ণফুলীর মইজ্জ্যারটেকে প্রতিষ্ঠিত কিউর পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার এক যুগেরও বেশি সময় ধরে নির্ভুল রোগ নির্ণয়, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন এবং বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য সাংবাদিক আমীর হোসেন সোহাগকে ক্লিন ফাউন্ডেশনের সম্মাননা বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ দীর্ঘ ১৯ বছর পর নির্বাচন, পুরাতন ব্রিজঘাট ব্যবসায়ী সমিতিতে নতুন নেতৃত্ব খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা: মিফতাহ্ সিদ্দিকী জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম ছড়ালোক এর আয়োজনে সম্পন্ন হল লেখক কণ্ঠে ছড়াপাঠ ও আলোচনা প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই-আব্দুল কাইয়ুম চৌধুরী মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য সাংবাদিক আমীর হোসেন সোহাগকে ক্লিন ফাউন্ডেশনের সম্মাননা বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ দীর্ঘ ১৯ বছর পর নির্বাচন, পুরাতন ব্রিজঘাট ব্যবসায়ী সমিতিতে নতুন নেতৃত্ব খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা: মিফতাহ্ সিদ্দিকী জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম ছড়ালোক এর আয়োজনে সম্পন্ন হল লেখক কণ্ঠে ছড়াপাঠ ও আলোচনা প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই-আব্দুল কাইয়ুম চৌধুরী মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ