ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

‎৩৮ বছরের ইতিহাসে প্রথম নির্বাচন, নব জাগরণ সংঘে উৎসবমুখর ভোটগ্রহণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
  • পঠিত: ৩২৫ বার
Overlay/Verification

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন 'নব জাগরণ সংঘ'-এর ৩৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দ্বিবার্ষিক নির্বাচন। শুক্রবার (২৬ জুন) বিকেলে উৎসবমুখর পরিবেশে সংগঠনের সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন। দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের এই উদ্যোগকে সংগঠনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সদস্যরা।‎‎জানা যায়, ১৯৮৮ সালে চরপাথরঘাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একদল তরুণ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে মাত্র ৩০ জন সদস্যকে সঙ্গে নিয়ে নব জাগরণ সংঘ প্রতিষ্ঠা করেন। সময়ের পরিক্রমায় সংগঠনটি এলাকায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করে।‎‎সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবার প্রথমবারের মতো দ্বিবার্ষিক নির্বাচন আয়োজন করা হয়। এতে ১১০ জন সাধারণ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। মোট ২১টি পদের মধ্যে ৪টি কার্যনির্বাহী সদস্য পদসহ বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।‎‎নির্বাচনে সভাপতি পদে নেছার আহমদ, অর্থ সম্পাদক পদে মো. জুয়েল, সাংগঠনিক সম্পাদক পদে সেকান্দার হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সালাউদ্দিন আহমেদ রুবেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।‎‎অন্যদিকে, অবশিষ্ট ১৩টি পদের বিপরীতে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শুক্রবার জুমার নামাজের পর দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা হবে বলে জানা গিয়েছে।‎ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় চরপাথরঘাটার হযরত শাহ ছমিউদ্দীন ফারুকী (রহ.) মাজার সংলগ্ন একটি কোচিং সেন্টারে। ভোট শেষে গণনা কার্যক্রম শুরু হয় এবং পরে ফলাফল ঘোষণা করা হয়।‎‎নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন। তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার বশির আহমদ, মো. জামাল এবং সোহেল চৌধুরী।‎‎নির্বাচনকে ঘিরে এলাকায় ছিল উৎসবের আমেজ। ভোটগ্রহণ পরিদর্শনে চরপাথরঘাটা, ইছানগর ও খোয়াজনগরের বিভিন্ন ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক উল্লেখ করে আয়োজকদের প্রশংসা করেন।‎‎সংগঠনের প্রবীণ সদস্যরা বলেন, প্রায় চার দশক ধরে সংগঠনটি এলাকার সামাজিক উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বেছে নেওয়ার উদ্যোগ সংগঠনের জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক চর্চাকে আরও শক্তিশালী করবে।‎‎নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, সংগঠনের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে যুবসমাজকে সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম, শিক্ষা, ক্রীড়া ও স্বেচ্ছাসেবামূলক কাজে আরও বেশি সম্পৃক্ত করার লক্ষ্যে তারা কাজ করবেন। পাশাপাশি সংগঠনকে আধুনিক ও আরও কার্যকর একটি সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কথাও জানান তারা।


নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স