ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

উজানের ঢলে পানি বাড়ছে তিস্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
  • পঠিত: ৩৭৯ বার
Overlay/Verification
হাসানুজ্জামান হাসান ,লালমনিরহাট ::

বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হঠাৎ করেই তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদীর দুই তীর উপচে চরাঞ্চলের আবাদি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৬টায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার মাত্র ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি মোকাবিলায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি প্রায় ৫০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সকাল থেকেই উজানের ঢলের প্রভাবে নদীর পানি ক্রমাগত বাড়তে থাকে। সকাল ৯টায় পানি বিপদসীমার ৫১ সেন্টিমিটার নিচে থাকলেও দুপুর ও বিকেলে ধাপে ধাপে বৃদ্ধি পেয়ে সন্ধ্যা ৬টায় ৫১ দশমিক ৯৫ মিটারে পৌঁছায়, যা বিপদসীমা ৫২ দশমিক ১৫ মিটারের মাত্র ২০ সেন্টিমিটার নিচে।

নদীপাড়ের বাসিন্দারা জানান, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট পাহাড়ি ঢলের প্রভাবেই পানির এ বৃদ্ধি। চরাঞ্চলের কৃষকরা বলছেন, দীর্ঘদিন ধরে পলি ও বালু জমে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় অল্প পানি বৃদ্ধিতেই নদী উপচে আশপাশের জমিতে ছড়িয়ে পড়ছে।

চর গড্ডিমারী গ্রামের মনোয়ার হোসেন বলেন, “নদীতে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় হঠাৎ পানি বাড়লে চরের আবাদি জমি তলিয়ে যায়। বর্তমানে জমিতে বাদামসহ বিভিন্ন শাকসবজি রয়েছে। পানি দীর্ঘসময় থাকলে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে।”

তিস্তা ব্যারেজের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের বৃষ্টির কারণে তিস্তার পানি দ্রুত বাড়ছে এবং রাতে আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের সব ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড নদীতীরবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। পানি আরও বৃদ্ধি পেলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি কৃষিজমির ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজনের পরিবর্তে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি রাউজান প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন হবিগঞ্জের চুনারুঘাটে ক্লিন ফাউন্ডেশনে পরিচ্ছন্নতা অভিযান রাউজানে বসতঘর নির্মাণে বাধা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শুনানি শেষে চৌকিদারের হুমকির মুখে অভিযোগকারী, প্রতিকার চেয়ে ইউএনওকে চিঠি সিলেটে ল'ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত সিলেটে ভয়েস অফ হিউম্যানিটি সোশ্যাল অর্গানাইজেশন আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী সম্পন্ন চা বাগানের জনপদে কারাম উৎসব: নাচে-গানে শেকড়, সংস্কৃতি ও সম্প্রীতির সুর সিলেট আমার কাছে অত্যন্ত প্রিয় জায়গা: রাষ্ট্রপতি সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজনের পরিবর্তে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি রাউজান প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন হবিগঞ্জের চুনারুঘাটে ক্লিন ফাউন্ডেশনে পরিচ্ছন্নতা অভিযান রাউজানে বসতঘর নির্মাণে বাধা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শুনানি শেষে চৌকিদারের হুমকির মুখে অভিযোগকারী, প্রতিকার চেয়ে ইউএনওকে চিঠি সিলেটে ল'ইয়ার্স কাউন্সিল সিলেটের সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত সিলেটে ভয়েস অফ হিউম্যানিটি সোশ্যাল অর্গানাইজেশন আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী সম্পন্ন চা বাগানের জনপদে কারাম উৎসব: নাচে-গানে শেকড়, সংস্কৃতি ও সম্প্রীতির সুর সিলেট আমার কাছে অত্যন্ত প্রিয় জায়গা: রাষ্ট্রপতি